মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাজারে আসছে গ্যালাক্সি নোট২০ ও নোট২০ আল্ট্রা ফাইভজি ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য উন্মোচিত হওয়া স্যামসাংয়ের পাওয়ার ফোন গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার সোমবার থেকে শুরু হয়েছে। ৬.৭ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ ও ৬.৯ ইঞ্চির গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি, এ পাওয়ার ফোন দু'টি এখন পর্যন্ত স্যামসাংয়ের নোট সিরিজের ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।

গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস দু’টির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ টাকা।

গ্যালাক্সি নোট২০ ডিভাইসে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অন্যদিকে, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি ডিভাইসে রয়েছে ১২ জিবি র‍্যাম ও ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দু’টি ডিভাইসেই রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এবং ৯ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা।

এছাড়াও গ্যালাক্সি নোট২০ ও গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি’র পেছনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। গ্যালাক্সি নোট২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে ব্যবহারকারীরা ‘লিংক টু উইন্ডোজ’ ও ‘স্যামসাং ডেক্স’ এর মতো ফিচারগুলো ব্যবহার করতে পারবে।

গ্যালাক্সি নোট২০ ডিভাইসটি দু’টি রঙে পাওয়া যাবে। যেমন: মিস্টিক গ্রিন ও মিস্টিক গ্রে। অন্যদিকে, গ্যালাক্সি নোট২০ আল্ট্রা ফাইভজি পাওয়া যাবে মিস্টিক ব্রোঞ্জ ও মিস্টিক ব্ল্যাক-এ দু’টি রঙে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ