সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বন্যাকবলিত মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যাকবলিত মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া। কেরানীগঞ্জ হযরতপুরের এ মারকাজ ক্যাম্পাসে বন্যার পানি। মারকাজের রাস্তা, মাঠ ও সবুজ বাগান তলিয়ে গেছে বন্যায়। এমনকি বন্যার পানি উঠার উপক্রম হয়ে যাচ্ছে মারকাজের কুতুবখানায়ও।

বন্যাকবলিত কুতুবখানার ছবিতে দেখা গেছে, কুতুবখানার বুকশেলফের খুটির কাছাকাছি অথৈ পানি থৈ থৈ করছে। তবে পানির কারণে এখনো কিতাবের কোনো সমস্যা হয়নি বলে বিশ্বস্থ্য একটি সূত্রে জানা গেছে।

আরও জানা গেছে, বন্যার পানি যাতে কুতুবখানায় থাকা কিতাব স্পর্শ করতে না পারে সেজন্য মাদরাসা কর্তৃপক্ষ যাবতীয় ‘সুরক্ষা ব্যবস্থা’ গ্রহণ করেছেন।

এক সূত্রে জানা গেছে, মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়ার কুতুবখানায় দেশি-বিদেশি অনেক নতুন নতুন কিতাব সংরক্ষণ করা হচ্ছে। দেশের অন্যতম বৃহৎ কুতুবখানা করার স্বপ্ন নিয়ে এ মাকতাবাটি এগিয়ে চলছে।

এদিকে মাদরাসার একজন হিতাকাঙ্খী বন্যাকতলিত ক্যাম্পাসের ছবি দিয়ে মাকতাবাকে যেনো পানি স্পর্শ না করে, সেজন্য সবার কাছে দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা আমিনুততালীম মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেকও সবার কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/