শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

কুরবানী ও মুমিন জীবনের মৌলিক শিক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবুল হাসান মুহাম্মদ নাসরুল্লাহ

মুসলমানদের সর্ববৃহৎ ঈদ উৎসব ঈদুল আযহা বা কুরবানীর ঈদ। আদি পিতা হযরত আদম আ. থেকে শুরু হওয়া এ কুরবানীর মূল দীক্ষাই হল-সকল প্রকার ঠুনকো ও খোঁড়া যুক্তি ও বুদ্ধির উর্ধ্বে উঠে আল্লাহর হুকুম আহকামের প্রতি পূর্ণ আত্নসমার্পন করা। আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের নমুনাস্বরুপ হযরত ইবরাহীম আ. নিজ প্রিয় পুত্র ইসমাইলকে আ. আল্লাহর রাহে উৎসর্গ করেছিলেন। আল্লাহর হুকুমের প্রতি অতিশয় আনুগত্যের কারনে আল্লাহ তায়ালা তার এ কুরবানীকে কবুল করে নিলেন এবং বিশ্ববাসীর জন্য আল্লাহর হুকুমের পূর্ণ আনুগত্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।

ঈদুল আযহা ও কুরবানী : হজ্জ্বের মৌসুমে উদযাপিত এ ঈদকে ইসলামী পরিভাষায় ঈদুল আযহা বলা হয়। কারন রাসূলুল্লাহ সা. একে ঈদুল আযহা নামে নামকরন করেছেন। এছাড়া ইয়াওমুন নহরও বলা হয়। জর্দান, ফিলিস্তিন, লেবানন, মিশর, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, লিবিয়া ও জাজীরার অধিবাসীরা এ ঈদকে "ঈদুল কাবীর" বা বড় ঈদ নামে সম্বোধন করে থাকেন। বাহরাইনের লোকেরা "ঈদুল হুজ্জাজ"বা হাজীদের ঈদ নামে সম্বোধন করেন। আর ইরান, আফগানিস্তান সহ পাক-ভারত উপমহাদেশের লোকেরা "ঈদুল কুরবান"বা কুরবানীর ঈদ নামে অভিহিত করেন।

আযহা শব্দটিকে আরবীতে "কুরবান"ও বলা হয়ে থাকে। যা ফারসী বা উর্দূতে "কুরবানী"রুপে পরিচিত হয়েছে। কুরবানের শাব্দিক অর্থ হল-নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া। পারিভাষিক অর্থে ‘কুরবানী’ ঐ মাধ্যমকে বলা হয়,যার দ্বারা আল্লাহর নৈকট্য হাছিল হয়। প্রচলিত অর্থে, ঈদুল আযহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শারঈ তরীকায় যে পশু যবহ করা হয়, তাকে ‘কুরবানী’ বলা হয়।

কুরবানীর গুরুত্ব ও তাৎপর্য : কুরবানীর গুরুত্ব অপরিসীম। পবিত্র কুরআন ও হাদীস এ ব্যাপারে ব্যাপক গুরুত্বারোপ করেছে। মহান আল্লাহ তায়ালা তার প্রিয় হাবীবকে লক্ষ করে বলেনঃ "তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ছালাত আদায় কর এবং কুরবানী কর"(কাওছার-২)। কাফির-মুশরিকরা তাদের দেব-দেবী ও মূর্তির উদ্দেশ্যে কুরবানী করে থাকে। তার প্রতিবাদ স্বরূপ এ আয়াতের মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহর জন্য ছালাত আদায়ের ও তাঁর উদ্দেশ্যে কুরবানী করার হুকুম দেওয়া হয়েছে। মুফাসসিরদের কারো মতে এ আয়াতে বিশেষভাবে ঈদুল আযহার নামাজ ও নামায শà§