মোস্তফা ওয়াদুদ: একটি প্রতিষ্ঠানের পড়ালেখার মূল স্টেয়ারিং থাকে যার হাতে তিনি হলেন শিক্ষা সচিব বা পরীক্ষা নিয়ন্ত্রক। প্রতিষ্ঠানটি চাই মাদরাসা হোক বা স্কুল। সব ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষা সচিবের প্রধান ও মূখ্য ভূমিকা থাকে।আর সাধারণত প্রতিষ্ঠানের শিক্ষা সচিব যিনি হোন, তিনি অনেক চৌকান্না ও অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন হোন। আর সেটা যদি হয় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের মারকাজ বা মূলকেন্দ্র। তাহলে সে প্রতিষ্ঠানের শিক্ষা সচিব বা পরীক্ষা নিয়ন্ত্রক কেমন যোগ্যতাসম্পন্ন, চৌকান্না ও অভিজ্ঞতার অধিকারী হবেন সেটা বলার অপেক্ষা রাখে না।
তাই অতীতের ধারাবাহিতায় আজ আমরা জানবো, প্রতিষ্ঠাকালীন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড - বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে বর্তমান পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রকদের বিষয়ে।
বাংলাদেশের সকল কওমী মাদরাসাকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ করার লক্ষ নিয়ে ১৯৭৮ সালে "বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ" বা "বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড" প্রতিষ্ঠা লাভ করেছে।
সেই থেকে ২০২০ সাল পর্যন্ত নিরলসভাবে বেফাক তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বেফাকের গতিকে সচল রাখার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে বার্ষিক সমাপনী পরীক্ষা। বলা যায়, বছরে এই একটি পরীক্ষা নেয়া ছাড়া বেফাকের আর তেমন কোনো কাজ চোখে পড়ে না। তাই বছর শেষে পরীক্ষাটাই হলো বেফাকের একমাত্র চালিকাশক্তি।
এজন্য সারা বছরের সব চাপ সইতে হয় বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক বা নাজিমে তা'লীমাতের। যারা বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক হোন তারা অত্যান্ত ধৈর্য ও সহিঞ্চুতার পরিচয় দিয়ে এ খেদমাত আঞ্জাম দিয়ে যান।
১. আল্লামা আশরাফ আলী রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৭৯-১৯৮১ ও ১৯৮৮ ইং)
১৯৭৮ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে বেফাকের প্রথম নাযিমে তা'লীমাত ছিলেন আল্লামা আশরাফ আলী রহ.। তিনি ১৯৭৯ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত মোট তিনবছর এ দায়িত্ব পালন করেছেন। তারপর আবার দ্বিতীয় মেয়াদে ১৯৮৮ সালে পুনরায় বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।
আল্লামা আশরাফ আলী রহ. যখন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক। তখন তার মেধা ও চতুর্মূখী কাজের বহির্প্রকাশ ঘটেছে। সারাদেশে তাঁর কাজের চিত্র নজরে পড়েছে। বর্তমানের মতো তখন বেফাকের অধীনে এত মাদরাসা ছিলো না। বেফাককে টিà