মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনায় শিশুসাহিত্যিক আলম তালুকদারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শিশুসাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আলম তালুকদার। আজ বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

তার মেয়ে নিপা গণমাধ্যমকে বলেন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাবা মারা গেছেন। গত শনিবার উনার করোনার পরীক্ষার ফল পজেটিভ আসে।

এদিকে আলম তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

আলম তালুকদারের জন্ম ১৯৫৬ সালে টাঙ্গাইলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ছড়াকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। নিজেকে ‘অবশিষ্ট মুক্তিযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতেন।

তিনি ১৯৬৮ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন। কর্মজীবনে তিনি গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবন-যাপন করছিলেন। জীবদ্দশায় সাহিত্য কর্মের জন্য স্বীকৃতি ও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এই শিশু সাহিত্যিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ