শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

পিপিই পরিধান করা অবস্থায় তায়াম্মুম করার বিধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈশ্বিক মহামারির রূপ নেওয়া করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ নিথর। নিস্তব্দ। জনজীবন আজ বিপর্যস্ত। স্বাস্থাবিজ্ঞানীরা পর্যন্ত পেরেশান করোনার রূপ নিয়ে। চীনের উহানে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখনও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আজ ২৯ জুন পর্যন্ত ১৭৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে নভেল করোনা। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জন।

অত্যন্ত দুঃখজনক সংবাদ হলো এখনো পর্যন্ত এর কোনো কিট বা সঠিক ওষধ আবিষ্কার হয়নি। অনেক সতর্কতা অবলম্বনকারীদেরকেও ছাড়ছে না অনেক ক্ষেত্রেই এ ধ্বংসাত্মক জীবনবিনাসী করোনা। এ মুহূর্তে এসে একজন আল্লাহ বিশ্বাসী মানুষ সহজাতভাবেই বিশ্বাস করে নিয়েছে যে, এ রোগ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের কৃত পাপাচারের শাস্তি।

তবে রবের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনাই একমাত্র অপ্রতিরোধ্য সম্বল। তিনি যখন চাইবেন তখনই এ রোগ থেকে আমাদের মুক্তি মিলবে। তাই তাঁর ইবাদত-বন্দেগিগুলো যথাযথভাবে করতে হবে। ফিরে আসতে হবে তাঁরই কাছে। আর এর জন্য জানা লাগবে ইবাদতের বিধি-বিধান। করোনা উদ্ভাবন হওয়ার পর সৃষ্ট বিধানগুলো। এমনই একটি গুরুত্বপূর্র্ণ বিধান নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব।

করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা করতে নিরাপত্তার জন্য ডাক্তারদের পরতে হচ্ছে পিপিই। এখন প্রশ্ন হলো, পিপিই পরিহিত অবস্থায় নামাজ পড়তে চাইলে কিংবা কোরআন তিলাওয়াত করতে চাইলে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে কিনা? কারণ, পিপি পরলে সারা শরীর ঢাকা থাকে। যা খোলা অনেক ক্ষেত্রে একটু কঠিন হয়ে দাঁড়ায়।

এ ক্ষেত্রে ইসলামের বিধান হলো, পানি থাকলে পিপিই পরিধান করা অবস্থায়ও ডাক্তারদের জন্য নামাজ, কোরআন তিলাওয়াত ইত্যাদি ইবাদত করতে চাইলে পিপিই পরা থাকলে তা খুলে অজু করতে হবে। তায়াম্মুম করার কোনো সুযোগ এক্ষেত্রে নেই। অজুর মাধ্যমে যেসব অঙ্গ ধৌত করতে হয়, করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে সেসব অঙ্গই বারবার ধৌত ও পরিষ্কার করার কথা ডাক্তারগণও বলছেন। তাই পিপিই পরিধানে থাকার অজুহাতে অজুর পরিবর্তে তায়াম্মুমের কোনো সুযোগ নেই।

তায়à¦