শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

ইলম শিক্ষা করার গুরুত্ব ও ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফ্তী মুহিব্বুল্লাহ্ হাবিবী।।

মুহতারাম হযেরীন! আমাদের দেশের শিক্ষা কার্যক্রম অনুযায়ী আমারা যারা সন্তানের বাবা হয়েছি তাদের উপর এই সময়ে একটি কর্তব্য আরোপিত হচ্ছে। সেটা হলো সন্তানের পড়া শোনার ব্যবস্থা করা। আমাদের দেশে যেহেতু দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে, ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা। সুতরাং বাবা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করব এবং আমাদের কর্তব্য কী? এই বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কুরআনের সূরায়ে মুজাদালার ১১ নং আয়াত তিলাওয়াত করেছি। এবং রাসূল সা. এর অসংখ্য হাদীস থেকে একটি হাদীস পাঠ করেছি। এই আয়াত ও হাদীসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। وما توفیقی إلا باللہ

মুহতারাম হযেরীন!
মানুষ দুনিয়াতে সম্মানিত এবং মর্যাদাবান হতে চায়। সম্মান এবং মর্যাদা আসে দু’ কারণে। এক হলো সম্পদ এবং টাকা-পয়সার কারণে। যার কাছে সম্পদ আছে টাকা-পয়সা আছে তার সম্মানও আছে। মানুষ তাকে সম্মান করে, সে হয় সমাজে সম্মানীত ব্যক্তি। দুই নাম্বার হলোÑ শিক্ষার কারণে, যার কাছে শিক্ষা আছে মানুষ তাকেও সম্মান করে।

তবে টাকা পয়সার কারণে যে সম্মান সেটা বেশি দিন থাকে না, টাকা-পয়সা যতদিন আছে ততদিন, টাকা-পয়সা শেষ সম্মানও শেষ। টাকা-পয়সা যে রকম একদিন মানুষের হাত ছাড়া হয়ে যায় তেমনি এই সম্মানও একদিন মানুষের হাত ছাড়া হয়ে যায়। টাকা-পয়সা এটা কারো জন্য স্থায়ী নয়। এজন্য কবি বলেছেন- নদীর এ কূল ভাঙ্গে ও কূল ঘড়ে এই তো নদীর খেলা।

সকাল বেলার ধণীরে তুই ফকীর সন্ধা বেলা। আজকে ফুলের মালা কালকে আবার জুতার মালা, এটাই হলো দুনিয়ার খেলা। সুতরাং টাকা-পয়সার কারণে যে সম্মান আসে এটা কখনও স্থায়ী নয়। অপর দিকে ইলম এবং বিদ্যার কারণে যে সম্মান আসে সেটা কখনও শেষ হবার নয়। “ইলম হলো অমূল্য রতন” তাই তো হযরত আলী রা. গর্বকরে বলতেন।

رَضِینا قسمة الجبار فینا ٭ لنا علم وللأعداء مال
فإن المال یفنیٰ عن قریب ٭ وإن العلم یبقیٰ لا یزال

অর্থ আমরা আল্লাহ্ তাআলার বন্টনে সন্তুষ্ট হয়েছি, তিনি আমাদেরকে দিয়েছেন ইলমে ওহী আর আমাদের শত্রæ রুম পারস্যকে দিয়েছেন ধন সম্পদ” فإن المال یفنیٰ عن قریب ٭ وإن العلم یبقیٰ لا یزال
“নিশ্চয় এই ধন সম্পদ একদিন ধংস হয়ে যাবে। কিন্তু ইলম এটা সব সময় অমর হয়ে থাকবে। এটা কখনও ধ্বংস হবেন না।
দেখুন! জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’ আমাদের মাঝ থেকে চলে গেছেন, কিন্তু এখনো তিনি আমাদের অন্তরে অমর হয়ে আছেন। সমস্à¦