মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

সোনার প্রলেপে লিখিত ৫০০ বছরের পুরনো তিমুরিদ কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক ধরনের চীনা কাগজে লিখিত কুরআনের দৃষ্টিনন্দন পান্ডুলিপি ‘তিমুরিদ কুরআন’। বিভিন্ন দৃশ্য সংবলিত অলংকৃত পাতায় রংতুলির আঁচড়ে লিখিত এ কুরআন দেখতে বেশ নান্দনিক। চমৎকার অলংকৃত কুরআনের এমন পান্ডুলিপি তৈরিতে সময়ও লাগে অনেক বেশি।

১৫০০ শতাব্দীতে মিং রাজবংশের সময়কার এ তিমুরিদ কুরআন। এটি বিশেষ ধরনের চাইনিজ পেপারে সোনার প্রলেপের ডিজাইনে লিখিত। এত বছর পরেও কুরআনের এ পান্ডুলিপিটি স্বচ্ছ ও নিখুঁত। এটির রং ও উজ্জ্বলতা এখনো অক্ষুণ্ণ রয়েছে। সিল্কি জমিনে নিখুঁত অলংকরণ এবং সোনার হরফে লেখাগুলো উজ্জ্বল-বিভাময়।

সুন্দর ও নিখুঁত এ সৃজনশীল কর্ম দেখলেই অন্যরকম ভাবাবেগ লাগে। চমৎকার ও দৃষ্টিনন্দন এ পান্ডুলিপিটি নিলামে বিক্রি হতে যাচ্ছে। আগামী ২৫ জুন লন্ডনে এর নিলাম অনুষ্ঠিত হবে। সেদিন একজন হবেন ১৫০০ শতাব্দীতে লিখিত দৃষ্টিনন্দন তিমুরিদ কুরআনের পান্ডুলিপির গর্বিত মালিক।

বিশেষজ্ঞদের ধারণা ৮০০ ডলার থেকে এর বিট শুরু হবে, যা ১.২ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। জানা গেছে, তিমুরিদ কোরআনটির আকর্ষণীয় এ পান্ডুলিপির ইতিমধ্যে কয়েকজন বিটকারী যোগাযোগও করেছেন। তবে তত্ত্বাবধায়করা চাচ্ছেন, নিলামেই এটির মূল্য নির্ধারণ করতে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ