আওয়ার ইসলাম: চীনের উহান থেকে করোনাভাইরাস রোগের সূচনা হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এর পর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। ঠিক কীভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় তা এখনও নির্ভুলভাবে চিহ্নিত করতে পারেনি বিশেষজ্ঞরা।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ৷ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে৷ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম সংক্রমিত ব্যক্তি শনাক্ত হবার তিন মাস পুরো হয়েছে ৮ জুন।
১৩ জুন পর্যন্ত বাংলাদেশের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কিন্তু এই সময়টা আলেম-উলামাদের কাছে বেদনাদায়ক সময় হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ করোনার সময়ে বাংলাদেশে আমরা হারিয়েছি শ্রদ্ধাভাজন ও শীর্ষস্থানীয় আলেমদের। অল্প সময়ের ব্যবধানে এতজন প্রতিথযশা আলেমের ইন্তেকাল বাংলাদেশের ইসলাম ও মুসলমানদের জন্য দুঃখজনক বিষয়।
বাংলাদেশে প্রথম করোনা রোগী (৮ মার্চ) শনাক্ত হওয়ার পর থেকে ১২ জুন পর্যন্ত ইন্তেকাল হওয়া আলেম ও ইসলামি রাজনীতিকদের কয়েকজনকে তুলে ধরা হলো।সাজানো হয়েছে মৃত্যুর তারিখ হিসেবে।
শাইখুল হাদিস আল্লামা সাঈদ পালনপুরী রহ.
করোনার সময়ে ইন্তেকাল করেছেন দেওবন্দ মাদরাসার শাইখুল হাদিস আল্লামা সাঈদ পালনপুরী। তিনি ১৯ মে সকাল ৭টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। দারুল উলুম দেওবন্দে তিনি প্রায় একযুগ ধরে বোখারি শরিফের দরস প্রদান করেছেন।
আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী রহ.
১৮ মার্চ রাতে ইন্তেকাল করেন নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী হাজীপাড়া মাদরাসার শাইখুল হাদিস আল্লামা আবদুল আলীম আল-হুসাইনী। তিনি ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম শাইখুল আরব ওয়াল আজম সাইয়্যিদ হোসাইন আহমাদ মাদানি রহমাতুল্লাহি আলাইহির দীর্ঘ আট বছর সান্নিধ্য পাওয়া একজন সুযোগ্য শাগরিদ ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমাদ শফীর সহপাঠী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ১০৪ বছর।
দীর্ঘ ত্রিশ বছর দেশের বিভিন্ন মাদরাসায় বোখারি শরিফের দরস দিয়েছেন। সর্বশেষ নারায়ণগঞ্জ মারকাযুল উলূম আল ইসলামিয়া হাজীপাড়া মাদরাসায় তের বছর যাবত শাইখুল হাদিস দায়িত্ব পালন করেà¦