বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘শিক্ষার্থীদের শহরমূখী না হওয়ার আহ্বান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

সারাবিশ্বে দ্রুত গতিতে ছড়াচ্ছে নভেল করোনা ভাইরাস। কোনভাবেই থামানো যাচ্ছে না সংক্রমণ। প্রতিদিনই ঝড়ছে তাজা প্রাণ।

বিজ্ঞানীদের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত স্বীকৃত কোন ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হয়নি। ধারণা করা হচ্ছে ভ্যাকসিন বাজারে আসতে আরো একছর সময় লাগতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ভ্যাকসিন আসলেই মানুষের ভয় কেটে যাবে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো অন্তত দু'বছর সময় লাগতে পারে।

এমন পরিস্থিতিতে দেশের আলেমরা শিক্ষার্থীদের নিজ নিজ গ্রাম বা শহরের মাদরাসাগুলোতে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছেন।

আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম ঢাকা আফতার নগর মাদরাসার  মুহতামিম মুফতি মুহাম্মাদ আলী বলছেন, অধিকাংশ শিক্ষার্থীরা এখন গ্রামে আছেন। এখন পরিস্থিতি খুব একটা ভালো না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা শহরমূখী না হয়ে নিজ নিজ গ্রামে অবস্থান করে পড়াশোনা করতে পারে। এটাই উত্তম হবে।

জামিয়া আরাবিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক বলেন, শুধু করোনা ভাইরাস সংক্রমণকালেই নয়, বরং অনেকদিন ধরে আমরা শিক্ষার্থীদের গ্রামে থাকার পরামর্শ দিচ্ছি। কিন্তু ভালো পড়াশোনার জন্য অধিকাংশ শিক্ষার্থীরা এমনটি করে থাকেন।

তাই ছাত্রদের গ্রামমূখী করার পাশাপাশি গ্রামের শিক্ষা পরিবেশেও উন্নতি আনতে হবে। তাহলে ছাত্রদের গ্রামে রাখা সহজ হবে।

গ্রামমূখী শিক্ষাকার্যক্রম চালু করা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও স্বনির্ভরতা আসবে বলে মনে করছেন মুফতি মোহাম্মদ আলী

তিনি বলেন, বর্তমান পরিস্থিতির সাথে মোকাবেলা করতে না পেরে অধিকাংশ প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। কারণ প্রতিষ্ঠানগুলোর একমাত্র আয়ের উৎস জনগণের অর্থায়ন অথবা ছাত্রদের বেতন।

যদি গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যায়, এবং ছাত্র শিক্ষকরা সেখানে আগ্রহের সঙ্গে দরস ও তাদরিসে বসেন, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বনির্ভরতা আসবে। কারণ গ্রামের দিকে চাষাবাদ, গবাদি পশু পালনের মাধ্যমে আয় করা যায়। এজন্য আমি শিক্ষক এবং শিক্ষার্থীদের গ্রামে থাকার পরামর্শ দিচ্ছি।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ