সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

কঠিন সময়ে শিক্ষকরা; সবচে ক্ষতিগ্রস্ত কারা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক
বিশেষ প্রতিবেদক>

করোনা পরিস্থিতিতে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ সকল ধরণের শিক্ষা কার্যক্রম এবং শিক্ষা-সংশ্লিষ্ট আয়। তাই প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সংকট দেখা দিয়েছে। শিক্ষক ও কর্মচারিরা বেতন পাচ্ছেন না গত ৩ মাস ধরে।

একই পরিস্থিতি বিরাজ করছে দেশের কওমি ধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। কওমি মাদরাসার আয়ের সকল উৎস এখন বন্ধ। শিক্ষার্থীরা সামান্য যে ক'টাকা মাদরাসায় দিতেন, সেটাও এখন আসছে না।

এমন পরিস্থিতিতে কঠিন সময় পার করছে কওমি মাদরাসার শিক্ষক ও কর্মচারিরা। নিজেদের সুবিধা-অসুবিধার কথা তারা তুলে ধরেছেন আওয়ার ইসলামের কাছে।

এভাবে চলতে থাকলে স্থাবর-অস্থাবর সব বিক্রি করে দিতে হবে: মুফতি ইহসানুল হক

মাদরাসার বাসা ভাড়া আটকে গেছে প্রায় আড়াই লক্ষ টাকা। এখনও কোনো আশার আলো দেখছি না। ভর্তি বিজ্ঞপ্তিতেও তেমন সাড়া পাচ্ছি না ছাত্র/ছাত্রীদের। এভাবে চলতে থাকলে আল্লাহ না করুন স্থাবর অস্থাবর সব বিক্রি করে দিতে হবে। শারীরিক অসুস্থতা আর মানসিক অস্থিরতায় ক্লান্ত হয়ে পড়েছি। হে আল্লাহ রহম করুন। দয়া করুন। সকল গুনাহ মাফ করুন।

অভিভাবকরা আমাদের কথা ভুলে যাবেন না: হাফেজ মাওলানা আবু তাহের

কওমি মাদরাসার ছাত্ররা সবসময় শিক্ষক ও মুরুব্বিদের কথা মেনে চলেন। তাদের কথার বিরুদ্ধে যায় না সাধারণত মুরুব্বিদের সমীহ-সম্মান করি। তাদের নির্দেশে আজ অবধি জীবন পরিচালনা করে আসছি। আগামীতেও তারা আমার পথ প্রদর্শক। তাই আমাদের চলমান সাময়ীক অসুবিধার বিষয়টিও তারা অনুধাবন করবেন এবং উত্তরণের পথ-পদ্ধতি বলে দিবেন।

কওমি বেকারত্বের হার বৃদ্ধি পাবে: মুমিনুল ইসলাম

যে মাদরাসায় আছি সেই মাদরাসায় প্রতিবছর সাধারণত ৭০০ থেকে ৮০০ ছাত্র ভর্তি হতো। কিন্তু এ বছর করোনা পরিস্থিতির জন্য মাত্র ১০০ উপরে ছাত্র ভর্তি হয়েছে।

ছাত্র কম থাকার কারণে মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষক ছাঁটাই করার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে পড়বে। এরকম অবস্থা শুধু একটি মাদ্রাসায় নয়। বরং বাংলাদেশের ৪০ থেকে ৫০ শতাংশ মাদরাসার ক্ষেত্রে হতে পারে। এবং দিনশেষে কওমি বেকারত্বের হার বৃদ্ধ