শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

ঈদুল ফিতরের তাৎপর্য ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফ্তি হেলাল উদ্দীন হাবিবী।।

ঈদ অর্থ: আনন্দ, উৎসব, পুনরাগমন, পুনরাবৃত্তি, বার বার ফিরে আসা ইত্যাদি। আর ফিতর অর্থ: ভঙ্গ করা, বিদীর্ণ করা ইত্যাদি। পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার অভিসারে পূর্ণ এক মাস দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার পর শাওয়াল মাসের প্রথম তারিখে রোজা ভঙ্গ করে আহার গ্রহণ করার আনন্দময় দিবসকে ‘ঈদুল ফিতর’ বলে।

প্রতিটি জাতিগোষ্ঠি ও সম্প্রদায়ের আনন্দ-উৎসব উদযাপনের নির্দিষ্ট দিবস রয়েছে; মহান আল্লাহ তা’আলা মুসলমানদের আনন্দ উদযাপনের জন্য দু’টি দিবস দান করেছেন। এ দিবসে বিশ্ব মুসলিম সকল ভেদাভেদ ভুলে গিয়ে শামিল হয় আনন্দের বিশেষ মোহনায়। ঈদের আগমনে আনন্দিত হয় না, এমন মুসলমান খুজে পাওয়া দুষ্কর। তাই এ কথা সর্বোজনবিধিত যে, ঈদ বিশ্ব মুসলমানের সার্বজনিন উৎসব।

হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) প্রিয় মাতৃভুমি মক্কা মুর্কারামা হতে হিজরত করে মদীনা মুনাওয়ারায় এসে দেখলেন, মদীনাবাসীরা মিহিরজান ও নওরোজ নামে দুটি দিবসে ক্রিয়া ও উৎসব পালন করে। তবে এ উৎসবকে কেন্দ্র করে যে ধরনের ক্রিয়া ও অনুষ্ঠানের আয়োজন করা হত তা মোটেই শরীয়তসম্মত ছিল না। রাসূলুল্লাহ (সা.) তাদেরকে জিজ্ঞাসা করলেন, এ দিন তোমাদের আনন্দ উদযাপনের কারণ কী? তারা বললো, জাহেলী যুগ থেকেই আমরা প্রতিবছর দুটি দিবসে উৎসব পালন করে আসছি। অতঃপর প্রিয়নবী (সা.) ইরশাদ করেন, মহান আল্লাহ তা’আলা তোমাদের জন্য এর পরিবর্তে অন্য দুটি বিশেষ উৎসব নির্ধারণ করেছেন; একটি হল ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আযহা। (সুনানে আবু দাউদ)

প্রিয় পাঠক! পূর্ণ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ উপহার। যে সকল মুমিন বান্দা মহান ¯্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে মাহে রমজানের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতরের জামাতে গিয়ে হাজির হয়, মহান আল্লাহ তা’আলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন।

হযরত সা’আদ ইবনে আউস আনসারী (রা.) তার পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ঈদুল ফিতরের দিন ফেরেশ্তারা রাস্তার মোড়ে দাড়িয়ে ঘোষণা করতে থাকেন, হে মুসলমানগণ! এসো দয়াময় প্রভুর দরবারে; যিনি নিজ অনুগ্রহে বান্দাদেরকে নেক আমল করার সুযোগ দেন এবং এর বিনিময়ে উত্তম প্রতিদানও দিয়ে থাকেন। তোমাদেরকে রাতে ইবাদত করার হুকুম করা হয়েছিল, তোমরা তা পূরণ করেছ এবং দিনের বেলায় রোজার নির্দেশ করা হয়েছিল, তোমর