শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

দীনের অনুসরণ রমজানের মধ্যেই সীমাবদ্ধ নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

ইসলাম মানুষের মৃত্যু পর্যন্ত একটি পূর্ণাঙ্গ জীবনবিধান; শুধুমাত্র রমজানের জন্য নয়। আল্লাহ তা'য়ালা আমাদেরকে কুরআন ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে জান্নাত হাসিলের পন্থা বাতলে দিয়েছেন।

রমজানের একেবারে শেষে উপনীত হয়ে আমাদের উপলব্ধি করা উচিত যে, ইসলামের অনুসরণ শুধুমাত্র রমজানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বরং ইসলাম মেনে একজন মুমিনের জীবনের আদ্যপান্ত কুরআন-সুন্নাহ দিয়ে সজ্জিত করাই রমজানের প্রকৃত উদ্দেশ্য।

কুরআনের শিক্ষা অনুসরণ করা রমজানের পরও দ্বীনের উপর অবিচল থাকার একমাত্র উপায় যা একজন মুমিনকে সার্বক্ষণিক সর্বপ্রকার ফিতনা ও গুনাহের কাজ থেকে বিরত রাখে।

যে ব্যক্তি কুরআনের সকল দিকনির্দেশনা মেনে চলবে, আল্লাহ তা'য়ালা তাকে সকল অকল্যান থেকে সুরক্ষিত রাখবেন। আর যে নিজে কুরআন মেনে অন্যকেও এর প্রতি আহ্বান করবে, তার জন্য সীরাতে মুস্তাকিমের উপর অবিচল থাকা সহজ হয়ে যায়।

আল্লাহ তা'য়ালা চাইলে রাসুলুল্লাহ সা. এর উপর রমজানেই গোটা কুরআন একবারে অবতীর্ণ করতে পারতেন; কিন্তু তিনি তা করেননি। বরং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, জীবনের প্রয়োজনে ধাপে ধাপে সুদীর্ঘ ২৩ বছর ধরে আল্লাহ তা'য়ালা কুরআনে কারীম অবতীর্ণ করার কাজ সম্পন্ন করেছেন। এর মানে হলো, কুরআন শুধুমাত্র রমজানেই নয়; বরং একজন মুমিনের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কুরআনের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম।

আল্লাহ তা'য়ালা বলেন, সত্য প্রত্যাখানকারীরা বলে, তাঁর (রাসুলুল্লাহ'র) প্রতি সমগ্র কোরআন একদফায় অবতীর্ণ হল না কেন? আমি এমনিভাবে ধাপে ধাপে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি যাতে করে আপনার অন্তকরণ মজবুত হয়। সূরা ফুরকান: ৩২

যেভাবে আল-কুরআন একজন মুমিনকে সার্বক্ষণিক পথ দেখায়-

ক. পবিত্র কুরআন মুমিনের হৃদয়ে আল্লাহ তা'য়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের সঞ্চার করে।

খ. কুরআন মুমিনের হৃদয়ের সাথে আল্লাহ তা'য়ালার সর্বক্ষণিক যোগাযোগ স্থাপন করে, এবং এর মাধ্যমে তার হৃদয় ও মন পরিশোধিত হয়।

গ. কুরআন মাজিদ মুমিনের আত্মাকে প্রশান্তি এনে দেয়। এবং বিপদে আপদে আল্লাহ তা'য়ালার উপর ভরসা করার শিক্ষাদানপূর্বক তার অস্থির অন্তরকে প্রশমিত করে।

ঘ. কুরআনের আরেক নাম হলো ফুরকান তথা সত্য-মিথ্যার প্রভেদকারী। তাই কুরআনের শিক্ষ