রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

লামায় আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামা উপজেলা সরই ইউনিয়নের বাইঘার দোকান কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি মু. আবুল বাসার (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

সূত্রে জানা গেছে, গত ১০ মে তার প্রচন্ড মাথা ব্যাথা, জ্বর হয়। এ অবস্থায় সে কমিউনিটি ক্লিনিকের দায়িত্বও পালন করেন। বিষয়টি লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক জানার পর পরই তাকে বাড়িতে থাকার পরামর্শ দেন এবং দ্রুত সময়ে তাকে পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নমুনা প্রদানের জন্য নির্দেশ দেন।

তিনি গত ১৪ মে নিকটস্থ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে নমুনা দিয়ে আসেন। এর ৪ দিন পর আজ তার করোনা রিপোর্ট পজেটিভ সনাক্তকরণ হয়।

বিষয়টি জানার পরপরই লামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং তার শারীরিক খোঁজখবর নেন।

তাকে আগামীকাল সকালে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলেশন সেন্টারে আনা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ