আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবে এখন আমরা ঘরবন্দি। এ সময়টায় নতুন কিছু জানান আগ্রহ বা নতুন কিছু জানলে মন ভালো লাগে। আসুন আজ আমরা বিশ্বের জাদুঘরগুলোতে ঘুরে আসি। ১৭টি বিশ্বখ্যাত জাদুঘরে হারিয়ে যেতে চলুন দুর্লভ সব শিল্পকর্ম নিদর্শনের মাঝে ঘুরে আসি।
চলুন, জেনে নেওয়া যাক বিশ্ববিখ্যাত ১৭টি জাদুঘরের আদ্যোপান্ত। আপনি চাইলেই ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘ইনুইগান’-এ প্রবেশ করে এসব জাদুঘর ঘুরে দেখতে পারেন।
বার্লিনের পারগ্যামন জাদুঘর

জার্মানির বার্লিনে অবস্থিত এই জাদুঘরে আপনি তুরস্কের বারগামা ও মিলেত ভ্রমণ করতে পারবেন। মনে হবে আপনিও চলে গেছেন সেই বহুশ্রুত আনাতোলিয়া এলাকায়। এ ছাড়া ব্যাবিলনের ইশটার গেইটসহ ভার্চুয়ালি বহু নিদর্শন দেখতে পাবেন।
নেদারল্যান্ডসের রিজক্স জাদুঘর

নেদারল্যান্ডসের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর রিজক্স মিউজিয়াম। রেমব্রান্ট হারমেন্সজুন ভ্যান রিজিন ও জ্যান ভারমারসহ নেদারল্যান্ডসের সোনালি যুগের শিল্পীদের শিল্পকর্মের দেখা মিলবে এখানে। জাদুঘরটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ সংগ্রহশালা হিসেবে পরিচিত।
ইস্তাম্বুলের টয় জাদুঘর

তুরস্কের ইস্তাম্বুলের গোজটেপে অবস্থিত এই জাদুঘর তরুণ থেকে শুরু করে বৃদ্ধদেরও চোখ জুড়ায়। এতে মধ্যযুগ থেকে শুরু করে শিল্পবিপ্লবের সময়কার বিভিন্ন পুতুলের দেখা মিলবে।
নেদারল্যান্ডসের ভ্যান গঘ জাদুঘর

নেদারল্যান্ডসের চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ মাত্র ১০ বছরে দুই হাজারের বেশি চিত্রকর্ম সম্পন্ন করেন। মাত্র ৩৭ বছর বয়সে মারা যাওয়া এই শিল্পীর কাজগুলো এখন বিà¦