শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

এবারের রমেজানে জ্বলেনি মিসরের ঐতিহ্যবাহী লণ্ঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসের আগমনের সঙ্গে সঙ্গে মিসর ও ফিলিস্তিনসহ আশপাশের দেশের লোকেরা লণ্ঠন জ্বালিয়ে রমজানকে স্বাগত জানান।

এটা তাদের ঐতিহ্য বিশেষ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে এ ঐতিহ্য। বিভিন্ন আয়তন এবং আকারের লন্ঠন দেখা যায়। এসবে পবিত্র কোরআনের আয়াত, বিভিন্ন বাণী লেখা থাকে। লণ্ঠনগুলো আকর্ষণীয় রঙে সাজানো হয়।

রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় এসব দেশের চিত্র। বিশেষ করে মিসরের। রোজা উপলক্ষে বন্ধ থাকে নাইট ক্লাব, বার, প্রকাশ্যে পানাহার ও ধূমপান। নির্বিঘ্নে ইবাদত-বন্দেগির জন্য পরিবর্তন আসে অফিসের সময় সূচিতেও। থাকে বিভিন্ন ভোজ্য পণ্যে ছাড়। আর ক্রয়অক্ষম মানুষের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন থেকে দেওয়া হয় ‘গিফট বক্স’। যাতে থাকে আটা, চিনি, চাল, পাস্তা, তেল, দুধ ও খেজুরসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

রমজান শুরুর আগে বিভিন্ন মসজিদে, ব্যস্ততম সড়কের পাশে বড় বড় তাঁবু স্থাপন করা হয়। এসব তাঁবুতে শত শত মানুষের জন্য ব্যবস্থা করা হয় ইফতারের। রাস্তায় গাড়ি থামিয়ে ইফতার করানো মিসরীয়দের ঐতিহ্য। রোজাদারের আতিথেয়তায় নিজেদের উজাড় করে দেন মিসরীয়রা। হজরত মুসা (আ.), হজরত হারুন (আ.) ও হজরত ইউসূফ (আ.)-এর স্মৃতি বিজড়িত মিসরে কামানের গোলার শব্দে শুরু করা হয় ইফতার।

কিন্তু চলতি রমজানে এসবের কোনো কিছুই নেই। নেই কামানের গোলার আওয়াজ, লণ্ঠনের আলো, রাস্তার পাশের তাঁবু। সব কিছু কেড়ে নিয়েছে করোনা মহামারির প্রকোপ। চলছে দেশটিতে লকডাউন। তার পরও কিছু কিছু বাড়ির সামনে লন্ঠন দেখা গেছে। তবে এর পরিমাণ খুব বেশি নয়।

আল জাজিরাকে মিসরের রমজান ঐতিহ্য নিয়ে এভাবেই বলছিলেন আবদেল ফাতেহ। তার মতে, করোনাভাইরাসের সংক্রমণ অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। রোজার প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য রয়েছে খুব কম মানুষেরই। যদিও রমজান উপলক্ষ্যে লকডাউন কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছে মিসর সরকার। আফ্রিকা মহাদেশে প্রথম করোনা সংক্রমণ ঘটে মিসরেই।

আবদেলের প্রত্যাশা, সময় দ্রুত বদলাবে, আবারও আমরা পুরোনো ঐতিহ্যমতে উৎসবমূখর পরিবেশ পালন করবো রমজান।

ইতিহাস থেকে জানা যায়, মিসরে ফাতেমি খেলাফতের সময়, ৯৬৮ খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসকে স্বাগত জানানোর জন্য রমজানের বাতি, লণ্ঠন বা ফানুস প্রজ্বলিত করার প্à