শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

উকবা ইবনে নাফি: মুসলিম বিশ্বের আলেকজান্ডার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক আহমেদ ।।

তিনি একজন মুসলিম সেনাপতি। যাকে বলা হয় মুসলিম বিশ্বের আলেকজান্ডার। উনার জন্ম ৬২২ সালে মক্কা নগরীতে। উনার জন্ম হয়েছিল কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত বংশে৷

আমর ইবনুল আসের উত্তর আফ্রিকা অভিযানের সময় উকবা ইবনে নাফি তার সাথে অংশগ্রহণ করেন। ৬৭০ সালে তিনি কমান্ডার হিসেবে একটি দলের নেতৃত্ব পান।

উকবা ইবনে নাফি প্রচন্ড বেগে ধেয়ে যাচ্ছিলেন আফ্রিকা মহাদেশের দিকে। একের পর এক ভূখন্ড জয় করে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে।

তিনি তার বাহিনী নিয়ে তিউনিসিয়ার তিউনিস শহর থেকে ১৬০ কিমি দক্ষিণে একটি শহর স্থাপন করেন কাইরুয়ান নামে। কাইরোয়ান শব্দটির মূল অর্থ সেনাছাউনি। শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। যেহেতু উকবা ইবনে নাফি এখানে প্রথম সেনাছাউনি স্থাপন করেছিলেন, সে সূত্রেই এই জায়গাটির নামকরণ করা হয় কাইরোয়ান বা সেনাছাউনি। এই কাইরুয়ান শহর থেকেই পরবর্তীতে তিনি তার সমস্ত কাজ পরিচালনা করেন। বর্তমানে এটি তিউনিশিয়ার একটি প্রাদেশিক রাজধানী।

১৯৮৮সালে ইউনেস্কোর ১২তম অধিবেশনে এই শহরকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে। ওআইসি ২০০৯ সালে এই শহরটিকে ইসলামী সভ্যতার অংশ হিসেবে চিহ্নিত করেছে এবং একে আফ্রিকা মহাদেশের ইসলামী সংস্কৃতির রাজধানী হিসেবে অভিহিত করেছে।

এ শহরেই তিনি একটি বিশাল মসজিদ তৈরি করেন। তাঁর নামানুসারে মসজিদটির নামকরণ করা হয় মসজিদে উকবা বিন নাফি। এই মসজিদ থেকেই আফ্রিকা মহাদেশে প্রথম আজান ধ্বনিত হয়।

আফ্রিকার ভয়ঙ্কর অরণ্যের হিংস্র জীব-জন্তু ও অধিবাসীরা উকবা ইবনে নাফু ঈমানী শক্তির ডাকে সাড়া দিয়ে জঙ্গল খালি করে সেখান থেকে চলে যাওয়ার ঘটনা আফ্রিকার ইতিহাসে অবিস্মরণীয় ও বিস্ময়কর বটে।

উকবা ইবনে নাফি ছিলেন অত্যন্ত খোদাপ্রেমিক এবং মোস্তাজাবুত দাওয়াত, তিনি দোয়া করলে তা কবুল হতো। ভীতিকর স্থানে তিনি অতি বিনয়ের সাথে এসব হিংস্র জীবজন্তু, কীট-পতঙ্গ দূর করে দেয়ার জন্য আল্লাহর দরবারে দো’আ করতেন, ‘আইয়্যুহাল হিয়াদা ওয়াস-সিবা! ইন্না আস্হাবু রাসূলুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইরহালুআল্লা, ফা ইন্না নাজেলুন। ওয়া মান-ওয়াজ নাহু বা’দা জালিকা কাতাল্লাহু।

অর্থাৎ এই অরণ্যে বিচ্ছিন্নভাবে বিচরণকারী হিংস্র হে জন্তুকূল, আমরা রাসূলুল্লাহ্ সা. এর সাহাবা, তোমরা আম