সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সিরাজগঞ্জে খাদ্য সহায়তা ও বাস চলাচলের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে খাদ্য সহায়তা ও বাস চলাচলের অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস শ্রমিকরা।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনালের সামনে এ বিক্ষোভ করে শ্রমিকরা। তবে দেড় ঘণ্টা পর শ্রমিক নেতারা এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।

জানা যায়, প্রায় দেড় মাস যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় সিরাজগঞ্জের অধিকাংশ বাস শ্রমিক অর্ধাহারে দিন কাটাচ্ছে। বিষয়টি নিয়ে সাধারণ শ্রমিকরা বারবার নেতাদের কাছে গেলেও তাদের পক্ষ থেকে কোনো সহায়তা না পেয়ে খাদ্য সহায়তা ও বাস চলাচলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় সড়কের দুই পাশে শতাধিক ট্রাক, কাভার্ড ভ্যানসহ যানবাহন আটকা পড়ে। পুলিশ এসে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করলে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। পরে সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক আনছার আলী এসে শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় এবং রাস্তা ছেড়ে দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ