সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

গুগলের তহবিল তালিকায় বাংলাদেশি গণমাধ্যমের নাম নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুগল নিউজ ইনিশিয়েটিভ কার্যক্রমের অধীনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের মোট ১১টি দেশের ১৮টি সংবাদমাধ্যম অর্থ পেয়েছে। এই তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার কয়েকটি প্রতিষ্ঠানের নাম থাকলেও বাংলাদেশের কোনো গণমাধ্যমের নাম নেই।

গুগল বিবৃতিতে জানিয়েছে, সারা বিশ্বের প্রকাশকদের সাহায্য করার কার্যক্রমে তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২.৩ মিলিয়ন ডলারের ফান্ড দিয়েছে।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়া এই অঞ্চল থেকে ফান্ড পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, হংকং, জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, এবং সিঙ্গাপুর।

এই প্রজেক্টে ফান্ড পেতে গত বছর অক্টোবর থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করে গুগল। ফান্ড পাওয়ার উপযুক্ত তালিকায় বাংলাদেশের নাম থাকলেও কোনো সংবাদমাধ্যম আবেদন করেছিল কি না, সেটি জানা যায়নি।

গুগলের একজন মুখপাত্র প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে জানিয়েছে, ফান্ড পাওয়া প্রতিষ্ঠানগুলোকে তারা প্রশিক্ষণ দিয়েও সাহায্য করবেন।

নভেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমকে গুগল আবার ফান্ড দেয়ার কথা জানিয়েছে। নতুন এই প্রজেক্টের (জরুরি ত্রাণ তহবিল) জন্য ২৯ এপ্রিল পর্যন্ত দরখাস্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ