সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনার দুর্যোগে মানুষের পাশে হাজী শরীয়াতুল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী।।

করোনাভাইরাসের মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেও এর প্রকোপ দিনদিন বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। চার দফা বাড়ানো হয়েছে সরকারি ছুটি। কার্যত পুরো দেশ এখন স্তব্ধ-স্থবির। দিনমজুর থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের সবার কপালে ভাজ পড়েছে।

অভাব অনটন দেখা দিয়েছে বহু পরিবারে। আর এমন দুর্বিষহ ও দুর্যোগময় মুহূর্তে গণমানুষের পাশে দাঁড়িয়েছে বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম মহাপুরুষ হাজী শরীয়তুল্লাহ রহ. এর সপ্তম পুরুষেরা।

হাজী শরীয়তুল্লাহ রহ. সমাজ কল্যাণ পরিষদ বাংলাদেশ' এর ব্যানারে ব্যাপক কাজ করে যাচ্ছেন তারা। করোনার চলমান পরিস্থিতিতে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি হিসেবে হাজী শরীয়তুল্লাহ (রহ.) এর বংশের সপ্তম পুরুষ মাওলানা মোহাম্মদ ত্বহা ও মহাসচিব হিসেবে মাওলানা মোহাম্মদ হানজালা দায়িত্ব পালন করছেন।

সংগঠনের পক্ষ থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা,গাজীপুর, নারায়ণগঞ্জ,শিবচরসহ অনেক এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি মাওলানা মোহাম্মদ ত্বহা জানান, দুর্যোগ-দুর্ভোগে দেশের আপামর জনগণের পাশে দাঁড়ানো আমাদের পারিবারিক ঐতিহ্য। শতবর্ষ ধরে হাজী শরীয়তুল্লাহ রহ. এর বংশধরেরা ধর্মীয় ও মানবিক ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা পরিস্থিতিতেও আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মহাসচিব মাওলানা মোহাম্মদ হানজালা জানান, আমরা ৩ হাজার পরিবারকে চাল,ডাল,তেল,আলু ও পেয়াজসহ জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ইনশাআল্লাহ অতিশীঘ্রই ৬শ আলেম পরিবারকে নগদ অর্থ ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

এভাবে আমরা আরো কিছু কার্যক্রম হাতে নিয়েছি। হাজী শরীয়তুল্লাহ রহ. এর বংশধর এবং তাঁর নামে গঠিত 'হাজী শরীয়তুল্লাহ (রহ.) সমাজ কল্যাণ পরিষদ' সংগঠনের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ