বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হালিমা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী হাফিজুল ইসলাম (৩৭)।

আজ বুধবার সকাল ৭টার দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কের গাবতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, এই দম্পতির বাড়ি মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে মেহেরপুরের উদ্দেশে রওনা দেন। কোলা গ্রামের গাবতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী হালিমা খাতুন। স্বামী হাফিজুল ইসলামের অবস্থা গুরুতর হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত হালিমা খাতুনের লাশ উদ্ধার করে মেহেরপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ঘটনাস্থল থেকে ইজিবাইক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ইজিবাইক চালক ঘটনার পরপরই পালিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ