বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

সিলেটে ১৯ চিকিৎসক কোয়ারেন্টিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন নারী করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের পর তার সংস্পর্শে আসা ১৯ চিকিৎসকসহ ৪৪ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকালে তাদের সবাইেক শনাক্ত করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

তিনি জানান, ৪৪ জনের মধ্যে ১৯ জনই চিকিৎসক। বাকি ১৪ জন সেবিকা (নার্স) ও ১১ জন হাসাপাতালের স্টাফ। সোমবার হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে চিকিৎসাধীন সুনামগঞ্জের এই নারীর শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।

হিমাংশু লাল রায় জানান, কোয়ারেন্টিনে যাওয়া চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এখন পর্যন্ত সুস্থ আছেন। তবে তাদেরও পরীক্ষা করা হবে। এরা সবাই চিকিৎসার প্রয়োজনে আক্রান্ত নারীর সংস্পর্শে গিয়েছিলেন।

গত বুধাবার নামগঞ্জ সদর উপজেলার ওই নারী অন্তঃসত্ত্বা অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চার দিন আগে তিনি সন্তান প্রসব করেন।

এরপর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে রোববার তার পরীক্ষা করা হয়। সোমবার তার রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ আসে।আক্রান্ত নারীর স্বামী কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ