সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মুসল্লি শূন্য মসজিদে নববী; কাঁদলেন খতিব (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

 প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও জনসমাগমে নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থেকে বাদ যায়নি ধর্মীয় সভাসমাবেশ ও মসজিদে নামাজের জামাত।

শুক্রবার থেকে সৌদির পবিত্র দুই মসজিদ আল হারামাইনিশ শারিফাইনেও মুসল্লিদের উপস্থিতি ও প্রবেশে সীমাবদ্ধতা জারি করেছে দেশটির কতৃপক্ষ। এরমধ্যেও স্বল্প পরিসরে গতকাল পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয় মদিনা মুনাওয়ারার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এসময় এ সপ্তাহের নির্ধারিত ইমাম শায়খ আহমাদ বিন তালিব হামিদকে জুমাপূর্ব খুতবা প্রদানকালে অঝোরে কাঁদতে দেখা যায়।

গতকাল শুক্রবার (২০ মার্চ) আল জাজিরা আরবির এক প্রতিবেদনে জানানো হয়, সবসময় মুসল্লিদের পদচারণায় মুখরিত মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসল্লি শূন্য দেখে আবেগ ও ভয়ে খুতবা ও নামাজের মধ্যে তিনি কেঁদে কেঁদে দোয়া করেন এবং মহান আল্লাহর নিকট করোনার মতো মহামারি থেকেও আশ্রয় প্রার্থনা করেন। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মুসলিম উম্মাহ তওবা করে আল্লাহর নিকট ফিরে আসুক।

জুমার পরপরই খুতবা ও নামাজের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, প্রবীণ ইমাম শায়খ আলি আল হুজাইফিসহ অল্প কয়েকজন মুসল্লি শায়খ আহমাদ বিন তালিব হামিদের ইমামতিতে মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পবিত্র জুমা আদায় করছেন। খুতবার মতো নামাজের মধ্যেও হুঁ হুঁ করে কাঁদতে থাকেন ইমাম শায়খ আহমাদ বিন তালিব।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগেই সৌদি আরব ওমরাহ পালন ও মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে সীমাবদ্ধতা দিয়ে রেখেছে। তা ছাড়া দেশটিতে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি সূত্রে জানা যায়, গত সপ্তাহের শেষ দিন পর্যন্ত দেশটির অন্তত ২৭৪ জন নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু এখনো কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

https://www.facebook.com/331651104451847/videos/455002698557459/?modal=admin_todo_tour

সূত্র - আল জাজিরা মুবাশির

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ