শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

করোনা ভাইরাস: ব্যথিত ইমামের একগুচ্ছ আবেগঘন টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও জনসমাগমে নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা থেকে বাদ যায়নি ধর্মীয় সভাসমাবেশ ও মসজিদে নামাজের জামাত।

শুক্রবার থেকে সৌদির পবিত্র দুই মসজিদ আল হারামাইনিশ শারিফাইনেও মুসল্লিদের উপস্থিতি ও প্রবেশে সীমাবদ্ধতা জারি করেছে দেশটির কতৃপক্ষ। এরমধ্যেও স্বল্প পরিসরে গতকাল পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয় মদিনা মুনাওয়ারার মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে।  এ সঙ্কটময় সময়ের চিত্র ফুটে উঠেছে পবিত্র হারামাইনের ইমাম আবদুর রহমান সুদাইসের আবেগমথিত বিভিন্ন টুইট প্রকাশ পাচ্ছে।


১, ‘হে আল্লাহ! আমাদেরকে আপনার ঘর থেকে বিচ্ছিন্ন করে দিয়েন না। আমাদের পাপের কারণে আমাদেরকে জামাতে নামাজ থেকে বঞ্চিত করবেন না। আমাদেরকে আপনার কাছে আবার ফিরিয়ে নিন। আমাদের তওবা কবুল করুন। আমাদেরকে এবং সকল মুসলমানকে সর্বপ্রকার মহামারি ও দূরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন।’

২. ‘আল্লাহ! মুসিবত কঠিন থেকে কঠিনতর হচ্ছে। চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি ছাড়া আমাদের ফরিয়াদ করার কেউ নেই। তুমি ছাড়া কে আছে, যার কাছে আমরা সাহায্য চাইতে পারি! আমাদের অবস্থার ওপর দয়া কর। আমাদের অক্ষমতাগুলো ক্ষমা কর। তুমিই আমাদের অভিভাবক। আল্লাহ! এই বিপদ মহামারির কারণে তোমার ঘরে যেতে না পারার ব্যথা আর সইতে পারছি না। হে মহান শক্তিমান, দয়া করে এই মহামারি দূর করে দাও।’

৩. আজ থেকে আমরা মুয়াজ্জিনকে বলতে শুনব- সল্লু ফি রিহালিকুম (নিজ নিজ জায়গায় নামাজ পড়ে নাও)। হে আল্লাহ! যদি আমাদের পাপের কারণে তোমার ঘরে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে থাকি তাহলে আমরা তওবা করছি সকল গুনাহ থেকে। দয়া করে তুমি আমাদেরকে তোমার ঘরে আবার ফিরিয়ে নাও। আমাদের দেশ থেকে এবং সকল মুসলিম দেশ থেকে তুমি এই মহামারি দূর করে দাও।

৪. তুমি থাকতে কার কাছে অভিযোগ করব আল্লাহ! তোমার দুয়ার থাকতে কার দুয়ারে হাত পাতব! তুমিই তো একমাত্র মাবুদ। তোমাকে ছেড়ে আমরা কার ইবাদত করব! তোমার ওপরই আমাদের সকল আশা ভরসা। হে আল্লাহ, আমাদেরকে সে সকল লোকদের অন্তর্ভুক্ত কর যারা নিয়ামত পেলে শোকর করে। বিপদে সবর করে। গুনাহ হয়ে গেলে তওবা করে।