মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রকাশিত হল ডা. রাগেব সারজানীর বই 'ফিলিস্তিনের পাশে থাকুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রকাশিত হয়েছে ডা. রাগেব সারজানীর বহুল-প্রতীক্ষিত বই 'ফিলিস্তিনের পাশে থাকুন'। তরুণ আলেম মাওলানা আশরাফুল হকের অনুবাদে বইটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। ৫৭৬ পৃষ্ঠার বিশাল কলেবরের এই বইটির বিক্রয়মূল্য মাত্র ৩৫০ টাকা।

বইটি সম্পর্কে অনুবাদক মাওলানা আশরাফুল হক বলেন, 'ফিলিস্তিনের পাশে আমি-আপনি কিভাবে দাঁড়াতে পারি, তারই কিছু কৌশল এবং পদ্ধতি এই বইয়ে আলোচনা করেছেন ডা. রাগেব সারজানী। কিছু বললে ভুল হবে, প্রায় হাজারখানেক পয়েন্ট তুলে ধরেছেন তিনি। পয়েন্টগুলো পড়তে পড়তে মনে হবে—এই কৌশলগুলো আসলে শুধু ফিলিস্তিন নয়, বরং পৃথিবীর নির্যাতিত প্রতিটি মুসলিম অঞ্চলের মুক্তি-আন্দোলনের জন্যই প্রযোজ্য এবং প্রযুক্ত।'

Extra Discount বইটি কাদের জন্য—এমন এক প্রশ্নের জবাবে অনুবাদক বলেন, 'যারা নির্যাতিত মুসলিম উম্মাহর পরিত্রাণ চায়, কালের হাওয়ায় যারা গুঞ্জন তুলতে চায় সত্যের শৃঙ্খল-মুক্তির, তাদের জন্য অবশ্যপাঠ্য বইটি। বিশেষ করে এদেশে যারা ইসলামি আন্দোলন কিংবা রাজনীতিতে সক্রিয়, যারা গণমানুষের ভাগ্য ফেরানো এবং মুক্তি দেবার কথা বলে, এই বই তাদের পথ-নির্মাণের কাজে দারুণ একটি সংবিধান। আইডিয়া ক্রিয়েট এবং পথ ও কৌশল নির্মাণে তাদের বিশেষ সহকারীর ভূমিকা পালন করবে বইটি।'

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ