সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

করোনা ভাইরাস সংক্রমণ, আকীদা এবং আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে গৃহিত সতর্কতামূলক পদক্ষেপের বিষয়ে অবহেলা করার সুযোগ মোটেই নেই ।

হাদীসের ভাষ্য- لا عدوى ولا طيرة ....

‏সংক্রমণ এবং কুলক্ষণ বাস্তব নয়।- সহীহ মুসলিম ।

এই হাদীসটি ইসলামি আকীদা বর্ণনা করছে । আমল বা কর্মপন্থার বিষয়ে এতে কোনো নির্দিষ্ট নির্দেশনা নেই । রোগ-ব্যধির সংক্রমণজাতীয় কোনো সংকটে কর্মপন্থা বিষয়ে এই হাদীসটি নিরব । এমন ক্ষেত্রে মুমিনদের করণীয় কর্মপন্থা বিষয়ে অন্য দুটি হাদীসের ভাস্য দ্ব্যর্থহীন ।

একটি হল- فر من المجذوم فرارك من الأسد

কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি হতে দূরে সরে থাক যেমন সিংহ থেকে পালিয়ে থাকো। -সহীহ বুখারী

অপর হাদীসটি হল- لا يورد ممرض على مصح অসুস্থ ব্যক্তি যেন সুস্থদের কাছে না ভিড়ে।-সহীহ বুখারী

এমন সুস্পষ্ট নির্দেশনা থাকতে এ বিষয়ে কোনো সংষয় কিংবা গাফলতি মুমিনের শান হতে পারে না।

কুরআন বলেছে-واذا مرضت فهو يشفين

অসুস্থ হলে আরোগ্য দান করেন আল্লাহ । কিন্তু চিকিৎসককে দিয়ে চিকিৎসা করা সুন্নত ।

-(লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ