শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ইবিতে এন্টি র‌্যাগিং কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উচ্চ আদালতের নির্দেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং বিরোধী কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাগিং বিরোধী কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমানকে আহ্বায়ক এবং প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও আবাসিক হলের প্রভোস্ট এবং বিভাগীয় জৈষ্ঠ সভাপতিকে কমিটির সদস্য করা হয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, আমার বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের কোনো স্থান নেই। এরইমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে আমরা অত্যন্ত শক্তিশালী একটি ‘এন্টি র‌্যাগিং’ কমিটি গঠন করেছি। যার মাধ্যমে র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক নির্যাতনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ