শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দুর্গাপুরে শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) থেকে> নেত্রকোনার দুর্গাপুরে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় পৌরশহরের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) সকাল থেকেই তারা ‍এ সড়ক অবরোধ করে রাখে।

এ নিয়ে আজ সকাল থেকেই পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্কুল কলেজের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ীগণ নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে শান্তিপ‍ূর্ণভাবে অবরোধ কর্মসূচী পালন করায় স্থানীয় ব্যবসায়ীগণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার সকাল থেকেই দোকানপাট বন্ধ রাখেন।

ফলে দুরপাল্লার সকল বাস, ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ পড়েছে চরম বিপাকে। অপরদিকে অবরোধ চলাকালীন সময়ে ঘাটের শ্রমিকগণ শিক্ষার্থীদের মারধর করে ছত্রভঙ্গ করার সময় পাঁচজনকে পিটিয়ে আহত করে।

জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন শিক্ষার্থী নিহত হওয়ায় নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো শান্তিপ‍ূর্ণভাবে অবরোধ কর্মসুচী পালন করছিলাম। এরই মধ্যে বালুঘাটের ইজারাদারদের নির্দেশে ঘাটের শ্রমিকদের দিয়ে আমাদের উপর অতর্কিত লাঠিসোটা দিয়ে আমাদের উপর হামলা চালালে পাচঁজন শিক্ষার্থী আহত হয়।

আমাদের উপর হামলা কেন? এর সঠিক বিচারসহ ৮ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবির মধ্যে অবিলম্বে বালু ইজারা বন্ধ, ট্রাক চলাচলে বাইপাস রাস্তা নির্মাণ সহ নিরাপদ সড়কের নিশ্চয়তা প্রদান বিষয়ে ৫ দফা দাবি না মানা পর্যন্ত রাস্তায় অবরোধ চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজিত শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ সকল প্রকার যোগাযোগ বন্ধ করে রাখে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ