মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বইমেলায় ব্যতিক্রমধর্মী সিরাতগ্রন্থ ‘মুহাম্মাদ সা. দ্যা কিং অব হিউম্যানিটি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতার ইতিহাসে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবদরদী আর নেই। সভ্যতার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছেন তিনি। ২৩ বছরের অল্প সময়ে তিনি পৃথিবীজুড়ে যে শান্তির মিশন বাস্তবায়ন করেছেন–তার দৃষ্টান্ত বিরল। তাঁর ছিল না অর্থ-ঐশ্বর্যের ছড়াছড়ি, ছিল না ক্ষমতার দাপট। পৃথিবী তখন নিকষ আঁধারে নিমজ্জিত। জাহেলিয়াতের অন্ধকারে মানুষ দিকভ্রান্ত। যারা পশুর চেয়েও নিচে নেমে গিয়েছিল। মানবতার সেই সঙ্কটপূর্ণ মুহূর্তে মাত্র গুটিকয়েক অনুসারী নিয়ে আরবের ক্ষুধা-অনাহারে জর্জরিত, বর্বরতা ও মূর্খতার অন্ধকারে নিমজ্জিত জাতিকে সুখ-সমৃদ্ধি, মর্যাদা ও গৌরবের সোনালি মানুষে রূপান্তর করেছেন। অথচ আজ পৃথিবীতে মুসলমানের সংখ্যা কোটি কোটি। তাদের আছে ধনসম্পদ কাঁড়ি কাঁড়ি, নেই কোনো অভাব-অনটন। অধুনিকতার ছোঁয়ায় তারা এখন আকাশে ভাসছে। তবু তারা নানাভাবে পিছিয়ে।

আজকের সমস্যায় জর্জরিত মানবতা বিবর্জিত অশান্ত ও অসভ্য পৃথিবীতে শান্তি ও সভ্যতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে সেই চৌদ্দশ’ বছর আগে। জীবনকে ঢেলে সাজাতে হবে মহানবীর সুমহান আদর্শে। একটি সভ্য পৃথিবী সৃষ্টির লক্ষ্যে চলুন আমারা ফিরে যাই মানবতার সেই মহান সম্রাটের কাছে...৷

ঘরে বসে বইটি কিনতে ক্লিক করুন।

‘মুহাম্মাদ সা. দ্যা কিং অব হিউম্যানিটি’ বইটি এক্ষেত্রে বিশ্বস্ত গাইড হয়ে আপনাকে পথ দেখাবে। এটি একটি ব্যতিক্রমধর্মী সিরাতগ্রন্থ ৷ এতে মহানবীর শ্রেষ্ঠত্বের কথা, মাটি ও মানুষের ভালোবাসায় তাঁর সংগ্রামী জীবনের কথা এবং সভ্যতা ও আদর্শ প্রতিষ্ঠায় তাঁর অবিস্মরণীয় অবদানের কথা তুলে ধরা হয়েছে ৷ সবশেষে জন্ম থেকে মৃত্যু– মহানবীর পুরো জীবনী উল্লেখ করা হয়েছে সংক্ষিপ্তাকারে৷

তথ্যের বিশুদ্ধতায় লেখক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সকল বর্ণনার সঙ্গে নির্ভরযোগ্য গ্রন্থসমূহ থেকে রেফারেন্স উল্লেখ করেছেন ৷ নবী জীবনের আদর্শে নিজেকে এবং সমাজকে সভ্য করতে আগ্রহী যে কারও জন্যে বইটি অবশ্য পাঠ্য হতে পারে৷

তরুণ লেখক মুফতি গোলাম রাজ্জাক কাসেমির ব্যতিক্রমà¦