বাংলাদেশের মণিপুরি মুসলমানদের প্রথম মহিলা কবি রওশন আরা বাঁশি৷ ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন রাজকান্দি পাহাড়ঘেঁষা কোনাগাঁও (খিল) গ্রামে এক সম্ভ্রান্ত মণিপুরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷
অমর একুশে-২০২০ বইমেলায় রওশন আরা বাঁশির কাব্যগ্রন্থ ‘সমুদ্রের কাছে চিঠি’ ঘাস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বই প্রকাশনার নানা ও সামগ্রিক লেখালেখি নিয়ে একটি এক্সক্লসিভ সাক্ষাৎকার নিয়েছেন রফিকুল ইসলাম জসিম।
আওয়ার ইসলাম: সম্প্রতি আপনার বই প্রকাশিত হলো৷ আপনার অনুভূতি জানতে চাই৷
রওশন আরা: অনেক দিনের স্বপ্নের বাস্তব রূপ দেখে ভালো লাগছে। আমার শখের বসে লেখা কবিতাগুলো আর মনের ভাবনাগুলো পাঠককূলের কাছে পৌঁছে দিতে পেরেছি বলে আমি খুবই আনন্দিত৷
আওয়ার ইসলাম: বই প্রকাশের সিদ্ধান্তে উপনীত হলেন কীভাবে?
রওশন আরা: প্রথম প্রথম শখের বসে কবিতা লেখা শুরু করি, তাই বই প্রকাশের কোন চিন্তা ভাবনা ছিলোনা। পরবর্তীতে সকল কবিতা এক মলাটের ছায়ায় নিয়ে আসার ইচ্ছা থেকেই বই প্রকাশের সিদ্ধান্ত।
আওয়ার ইসলাম: কবিতাই কেন লিখলেন? ভাব প্রকাশের জন্য শিল্পের আরও তো মাধ্যম আছে।
রওশন আরা: কবিতার চরণে দু'এক লাইনে যত নিপুনভাবে মনের ভাব প্রকাশ করা যায় তা আমি অন্য মাধ্যমে পাইনি। তা ছাড়া মনের আবেগ থেকে যা কথায় ব্যক্ত করা যায় তার সারাংশ কবিতায় পুর্ণভাবে ফুটে ওঠে।
আওয়ার ইসলাম: পাণ্ডুলিপি গোছানোর ক্ষেত্রে কোন কোন বিষয়কে গুরুত্ব দিয়েছেন?
রওশন আরা: সাধারনত বিভিন্ন ধরনের কবিতা লিখেছি।তবে পান্ডুলিপি গোছানোর ক্ষেত্রে আমার পছন্দের কবিতাগুলোর প্রাধান্য দিয়েছি তাছাড়া ছোটদের সহ সকল শ্রেণীর পাঠকের গ্রহনযোগ্যতার কথা মাথায় রেখেছি।
আওয়ার ইসলাম: বইটি প্রকাশ করতে প্রকাশক নিয়ে জটিলতায় পড়তে হয়েছিলো কি?
রওশন আরা: ঘাস প্রকাশনীর স্বত্বাধিকারী নাজমুল হক নাজু ভাইয়ের পুরোপুরিভাবে সহযোগিতা পেয়েছি, প্রকাশ বিযয়ক কোন জটিলতায় পরতে হয়নি বরং প্রকাশ কার্য আরো সহজতর হয়েছে।
আওয়ার ইসলাম: বাংলাদেশের মণিপুরি মুসলমানদের প্রথম প্রকাশিত বইয়ের লà§