মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

সাড়ে ৩১ হাজার শিক্ষার্থী জেডিসি-ইবতেদায়ি বৃত্তি পাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের জেডিসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ৩১ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার।

ইবতদায়ি সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ২২ হাজার ৫০০ এবং জেডিসির ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। আর বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের গেজেট আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে।

২৭ ফেব্রুয়ারির মধ্যে এ দুই পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গেজেট বা নামের তালিকা প্রকাশ করতে মাদরাসা শিক্ষা বোর্ডকে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সাথে বৃত্তিকোটা নির্ধারণ করে দেয়া হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

অধিদপ্তর সূত্র জানায়, ২০১৯ খ্রিষ্টাব্দের ইবতদায়ি সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ২২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে সাড়ে ৭ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৫ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৩০০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ২২৫টাকা করে দেয়া হবে।

অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ১৫ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ২২৫টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ২২৫টাকা দেয়া হবে। আগামী তিন বছর বৃত্তির সুবিধা পাবেন তারা।

সূত্র আরও জানায়, ২০১৯ খ্রিষ্টাব্দের জুনিয়র দাখিল পরীক্ষা বা জেডিসির ফলের ভিত্তিতে ৯ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ৬ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। মেধাবৃত্তিপ্রাপ্ত ৩ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৪৫০ টাকা দেবে সরকার।

আর বার্ষিক হারে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৫৬০ টাকা করে দেয়া হবে। অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৬ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ৩৫০ টাকা দেয়া হবে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছে সূত্র। আগামী ২ বছর বৃত্তি সুবিধাভোগ করবে এসব শিক্ষার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ