মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নতুন অ্যাপ চালু করল ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুক ‘হবি’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে। অ্যাপটি মূলত ফটো শেয়ারিং অ্যাপ।

ফটো শেয়ারিংয়ের বিশাল ওয়েবসাইট পিন্টারেস্টের সঙ্গে ফেসবুকের নতুন অ্যাপটির অনেকটা মিল রয়েছে।

পিন্টারেস্টে রান্না, বেকিং আর্টস, ক্রাফটস, ফিটনেস বা হোম ডেকোর ছবি শেয়ার করা হয়। কিন্তু হবিতে নির্দিষ্ট একটি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজের ছবির কালেকশন রাখা যাবে। কাজ শেষ হলে সেগুলো দিয়ে ভিডিও তৈরি করে হবিতে পোস্ট করা যাবে। কিন্তু সেগুলো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে না।

হবি ছাড়াও আরও কয়েক ধরনের অ্যাপ এনেছে ফেসবুকের নিউ প্রোডাক্ট এক্সপেরিমেন্টেশন টিম। হবি তাদের তৈরি চতুর্থ অ্যাপ। এর আগে মিম তৈরির অ্যাপ হোয়েল, সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ বাম্প ও মিউজিক ডিজে অ্যাপ অক্স বানায় তারা।

হবি অ্যাপটি কলম্বিয়া, বেলজিয়াম, স্পেন ও ইউক্রেনে সবার প্রথমে ব্যবহার করা যাবে। এ দিকে যুক্তরাষ্ট্রে শুধু আইফোন, আইপ্যাড ও আইপড ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ