মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

করোনা ভাইরাস সনাক্ত করতে নতুন অ্যাপ চালু করল চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা মানুষদের তথ্য সংকেত দিতে সক্ষম এমন একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) সেবা সম্প্রতি চালু করেছে চীন সরকার। করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকায় আসার সঙ্গে সঙ্গেই একজন মানুষকে সতর্ক সংকেত দিতে সক্ষম এই অ্যাপটি। তাই অ্যাপটির নাম রাখা হয়েছে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’। খবর বিবিসি’র।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীন সরকার ও চীন ইলেকট্রনিক্স প্রযুক্তি গ্রুপ কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে এ অ্যাপটি ।

জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত কোন ব্যক্তির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ‘ক্লোজ কন্ট্যাক্ট ডিটেক্টর’ নামের এই অ্যাপটি একজন ব্যবহারকারীকে সংকেত দিতে থাকবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত ব্যক্তিদের বাড়িতে থাকতে এবং স্থানীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরামর্শ দেবে অ্যাপটি। তবে অ্যাপটি ব্যবহার করতে একটি কুইক রেসপন্স (কিউআর) কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করতে হবে।

-ওএএফ