সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

লেবাননে যৌনপল্লিতে বিক্রি হচ্ছে সিরীয় নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার লাখ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে মৃত্যুর ভয়ে। ঘরবাড়ি হারিয়ে তাদের আশ্রয় এখন শরণার্থী শিবির। এর মধ্যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে নারী ও শিশুদের ওপর।

আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ার নারীদের অনেকে জোরপূর্বক যুক্ত হচ্ছেন যৌনতার সঙ্গে। যৌনকর্মী হিসেবে লেবাননে বিক্রি করে দেয়া হচ্ছে তাদের। তাদের দিয়ে ব্যবসা করা হচ্ছে। আর অনেকে আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছেন ধর্ষিতা হওয়ার ভয়ে।

বৈরুতের নিরাপত্তা বাহিনী (আইএসএফ) এবং গোয়েন্দা সংস্থা জিএসের দুই সূত্র থেকেই জানা যায়, লেবাননে যৌনপেশার সঙ্গে যুক্ত সিরীয় নারীদের সবাই নানাভাবে পাচারের শিকার হয়েই এ কাজে জড়িয়েছে। কেউ সরাসরি একবারে আবার কেউ কয়েক হাত ঘুরে বিক্রি হচ্ছে যৌনপল্লীগুলোতে।

সূত্রমতে আরো জানা যায়, দেশটিতে রোমান ক্যাথলিক চার্চের একজন স্বেচ্ছাসেবক পল জানান, একটি এনজিওর হয়ে তিনি এক সিরীয় নারীকে সহায়তা দেয়ার চেষ্টা করেছিলেন, তাকে পাচারকারীরা পিটিয়ে আহত করে এবং মেরে ফেলার হুমকি দেয়।

বৈরুত এবং উপকূলীয় শহর জোয়ানিহ’তে যৌন পেশায় যুক্ত বেশির ভাগই সিরীয় নারী। জিএসের একজন কর্মকর্তা জানান, এসব এলাকায় অন্তত ৮০০ নারী এবং শিশু জোরপূর্বক যৌনপেশায় যুক্ত আছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ