সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

দিরিলিস আরতুগ্রুল দেখা হারাম ফতোয়া দিল মিসর ইফতা কাউন্সিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

উসমানী সাম্রাজ্যের ইতিহাস অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ দিরিলিস আরতুগ্রুল দেখা হারাম বলে ফতোয়া দিয়েছে মিসরের সর্বোচ্চ ধর্মীয় ইফতা কাউন্সিল ‘দারুল ইফতা’।

গত রোববার দারুল ইফতা থেকে প্রেরিত এক বিবৃতির সূত্রে মিসরের প্রভাবশালী গণমাধ্যম আল আহরাম এই খবর নিশ্চিত করেছে। একইসঙ্গে ইতিহাস আশ্রিত আরও যেসব সিরিজ রয়েছে- সেগুলোর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত প্রদান করেছে ইফতা কাউন্সিল।

দারুল ইফতার ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্ক সরকার এসব সিরিয়ালের মাধ্যমে তাদের দেশে তুর্কি,সেলজুক ও উসমানী যুগের ইনফ্লুয়েন্স ফিরিয়ে আনতে চাচ্ছে।

আল জাজিরা আরবির এক প্রতিবেদনে জানানো হয়, দিরিলিস আরতুগ্রুল ও অন্যান্য তুর্কি সিরিজের মাধ্যমে বিশ্বব্যাপী তুরস্কের ক্ষমতাসীন সরকারের আদর্শ ও রীতিনীতি প্রচারেরও উদ্দেশ্য রয়েছে বলে দারুল ইফতা দাবি করেছে।

এর আগে ২০১৮ সালে সর্বপ্রথম আরব আমিরাত ও সৌদি আরবে তুরস্কের এসব সিরিজের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার ঘটনায় উপসাগরীয় দেশগুলাতে নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়। কারণ, এসব দেশে তুর্কি সিরিজগুলো বরাবরই খুব জনপ্রিয় ও দর্শকনন্দিত ছিল।

বিশ্লেষকরা মনে করেন, তুর্কি সোনালী ইতিহাসকে আরবদের মন থেকে মুছতেই এই সিদ্ধান্ত নিয়েছে মিসর।

পাকিস্তান থেকেও এর আগে দিরিলিস আরতুগ্রুল দেখা হারাম বলে একটি প্রখ্যাত ইফতা বোর্ড সিদ্ধান্ত প্রদান করে। কয়েক পৃষ্ঠার বিস্তারিত ফতোয়ায় সেখানে বলা হয়, দিরিলিসে প্রচারিত সমস্ত ঘটনাই ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়।

ইসলামের একটি সোনালি যুগকে এভাবে সত্যমিথ্যার মিশ্রণে উপস্থাপন প্রশংসিত হতে পারেনা। ইতিহাসপ্রেমিক মানুষদের এ সম্পর্কিত নির্ভরযোগ্য বই পড়ে জ্ঞানার্জনের আহবান জানায় ওই পাক-ইফতা বোর্ড।

আল জাজিরা ও আল আহরাম অবলম্বনে বেলায়েত হুসাইনের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ