শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

এ দিনেই ইন্তেকাল করেছেন উসমানী খিলাফতের খলিফা সুলতান দ্বিতীয় আবদুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 বেলায়েত হুসাইন।।

উসমানী সাম্রাজ্যের ৩৫ তম খলিফা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের মৃত্যু দিবস আজ। পৃথিবীর সবশেষ ইসলামি খেলাফতের প্রকৃত ক্ষমতাধর সুলতান ছিলেন তিনি।

২১ সেপ্টেম্বর ১৮৪২ সালে ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে তার জন্ম হয়। নিজের খেলাফতের সময়ে বিভিন্ন উল্লেখযোগ্য কাজ করেছেন সুলতান দ্বিতীয় আবদুল হামিদ-এরমধ্যে হেজাজ রেলওয়ে তাকে ইতিহাসের মহান নায়ক হিসেবে পরিচিত করেছে।

উম্মাহ দরদি শাসক হিসেবে তার প্রচুর খ্যাতি ছিল; ইহুদিরা তাকে মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস হস্তান্তরের জন্য ১৫০ মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল কিন্তু তিনি মুসলিম বিশ্বের একচুল মাটি ছাড়তেও রাজি হননি।

ইহুদিদের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে মুসলিম উম্মাহর হৃদয়ে আজও তিনি অমর হয়ে আছেন। গোটা মুসলিম বিশ্বের মহান এই অবিভাবক ১৯১৮ সালের ১০ ফেব্রুয়ারি আজকের দিনে মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। মৃত্যু দিবসে আমরা আল্লাহ তায়ালার নিকট জান্নাতে তার উঁচু সম্মান কামনা করি। আনাদোলু এজেন্সি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ