রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

৫ দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা.মুনাইম মুন্সী জুয়েল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ শিক্ষা পদ্ধতি সংস্কারের ৫ দাবিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’ ঢাকার শাহবাগে মানববন্ধনের আয়োজন করেছে। একই সাথে দেশের প্রতিটি কলেজ, জেলা ও বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের ৫ দফা দাবি: ১. প্রতিবছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তন আয়োজন করতে হবে৷ ২. কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না। ৩. সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে।

৪. মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে। ৫. কলেজগুলোকে শুধু সনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে৷

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক মিনা আল আমিন, যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমাতুল্লাহ, সাব্বির রহমান, সুবেহ সাদিক, আহমদ সৈকত, শাহ মুহাম্মদ সাগরসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।

এছাড়াও মানববন্ধনে ঢাকা ও এর আশেপাশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

এর আগে ২৫ জানুয়ারি শাহবাগে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ এবং ২৬ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসহ ৫ দফা দাবিতে উপাচার্য ও রেজিষ্টারকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ