মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘নেকী ধ্বংসাত্মক ব্যাধি ও তার প্রতিকার’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবরাহিম শওকত: আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশের মাহফিলে মোড়ক উন্মোচন হলো মুফতি হোসাইন আহমেদ জাবের অনূদিত আত্মশুদ্ধি মূলকগ্রন্থ ‘নেকী ধ্বংসাত্মক ব্যাধি ও তার প্রতিকার’। আজ শুক্রবার দুপুর ২টায় বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুফতি হোসাইন আহমদ বলেন, ‘নেকী ধ্বংসাত্মক ব্যাধি ও তার প্রতিকার’ এ বইটি মুফতি মুহাম্মদ তাকী উসমানীর ‘মাল আওর জাহ কি মহাব্বত’ এর অনুবাদ। মুফতি মুহাম্মদ তাকী উসমানীর এ বইয়ের আনুবাদ পাঠকের হাতে তুলে দিতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি বইটি পড়ে পাঠক উপকৃত হবে। আজকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ।

এটি আমার সপ্তম বই। অষ্টম বই ‘বিপ্লবী মহাপুরুষ উবায়দুল্লাহ সিন্ধি রহ.এর জীবন ও সংগ্রাম’ এর কাজ চলছে। শীঘ্রই এই বইটিও বাজারে আসবে ইনশাআল্লাহ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গবেষক হাবিবুর রহমান ফরায়েজী, সাহিত্যিক মুফতি ইয়াকুব আলী, সাহিত্যিক মুফতি ফরিদুল ইসলাম, সাহিত্য বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক ও ছড়াকার ইবরাহিম শওকত, শরীয়তপুর ডোর কমপ্লেক্স এর মালিক বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আনোয়ার হোসাইন প্রমুখ।

বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল মাদানী। বইটি পাওয়া যাবে মাকতাবাতুল মাদানীর নিজস্ব বিক্রয় কেন্দ্র ও বাংলাবাজারে। ৩ ফর্মার এই বইটির প্রচ্ছদ মূল্য মাত্র ৬০ টাকা। ঘরে বসে বইটি পেতে আজই অর্ডার করুন খিদমাহ শপ ডটকমে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ