বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মায়ের নামে নিজ গ্রামে মসজিদ নির্মাণ করলেন চিত্রনায়িকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিত্রনায়িকা রোজিনা নিজ গ্রাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মসজিদ নির্মাণ করছেন। এরই মধ্যে মসজিদের কাজ উদ্বোধন করেছেন তিনি।

সূত্রমতে জানা যায়, উদ্বোধনের সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে মায়ের নামে ‘খাদিজা জামে মসজিদ’ নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন রোজিনা। তবে মাঝেমধ্যে আসেন বাংলাদেশে। এখন তিনি নিজ গ্রামে রয়েছেন। মসজিদ নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ছোটবেলায় রাজবাড়ীর গোয়ালন্দে কেটেছে। এখানে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে।

তিনি বলেন, মায়ের কড়া শাসনে কেটেছে ছোটবেলা। তবে বাবা একটু নরম স্বভাবের ছিলেন। তাই দুষ্টুমি করলেও ছাড় পেয়ে যেতাম। তবে মায়ের শাসন যে কতটা মিষ্টি, তা এখন অনুভব করতে পারি। ‘তবে যত দূরেই থাকি, স্মৃতিগুলো সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন একটা আসা হয় না। নিজের ভালোলাগা থেকেই বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ করছি।’

রোজিনা আরও জানান, মসজিদের পাশাপাশি এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে চক্ষু হাসপাতাল করতে চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ