শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিলেটে ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৫ কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট নগরীর শিবগঞ্জে সৈয়দ হাতিম আলী মাজার জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ১৫ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার বিকালে এসব কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

জানা গেছে, সৈয়দ হাতিম আলী মাজার জামে মসজিদ কর্তৃপক্ষ ও তালীমুদ্দীন একাডেমির যৌথ উদ্যোগে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১৬ ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ওই এলাকার ৩৩ জন শিশু-কিশোর অংশ নেয়।

তবে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে ১৫ কিশোর। এসব কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়। এছাড়া অন্যান্য শিশু-কিশোরদের একটি করে জায়নামাজ প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা তাহমিদুল মাওলা, শিবগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, দরগাহ মসজিদের ইমাম মাওলানা হাফিজ হুজাইফা, মাওলানা ইহতেশামুল হক কাশিমী, হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন কোম্পানীগঞ্জী, হাফিজ মাওলানা জুনাইদ আহমদ, হাফিজ শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম কামাল, আব্দুল কুদ্দুস হেলাল, খালেদ আহমদ, ইয়াহইয়া আহমদ, মাজেদুর রহমান তুহিন, আব্দুল মুনিম রুহেল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ