শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

এবার বাসাসপ সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মূলধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ) এর সাহিত্য পুরষ্কার ২০২০ এর ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালে প্রকাশিত শ্রেষ্ঠ গ্রন্থাবলী বাছাই করে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরষ্কার প্রদান করা হয়। সম্মানজনক এই সাহিত্যপদকের জন্য লেখক ও গ্রন্থ বাছাই করেন গবেষক ও সাহিত্যিকদের একটি প্যানেল। এর প্রধান ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ড. ইয়াহইয়া মান্নান।

এবারে গবেষণা ক্যাটাগরিতে পুরষ্কারের জন্য নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কবি, মাহফুজুর রহমান আখন্দ, (গ্রন্থ- রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ) কবি, চিন্তাবিদ মুসা আল হাফিজ (গ্রন্থ-সহস্রাব্দের ঋণ) ছোটগল্পে বিখ্যাত কথাশিল্পী নাজিব ওয়াদুদ ও নাসিমুল বারী, কবিতা ও ছড়ায় কবি ও সম্পাদক ড. ফজলুল হক তুহিন, আরজু আহমেদ, মাসুদ পারভেজ, জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আলী চৌধুরী,শিশুসাহিত্যে আতিক হেলাল,উপন্যাসে প্রিন্স আশরাফ, জোছনা হক,ভ্রমণ কাহিনীতে নীহারেন্দু বড়ুয়া,প্রবন্ধে -তমসুর হোসেন, রহমান মুজিব ও মাসুদ রানা পুরষ্কারের জন্য নির্বাচিত হন।

আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বিকাল ২ টায় শিশু কল্যাণ পরিষদ ভবন, তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবার (বাসাসপ) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে ‘বাসাসপ সম্মাননা - ২০১৯’ প্রাপ্ত সম্মানিত লেখকদের নিকট সম্মাননা ক্রেস্ট, সম্মাননা প্রাইজবণ্ড এবং সম্মাননা সনদ তুলে দেওয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ