শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হিব্রু ভাষায় অনুদিত কুরআনে ৩০০ ভুল (ভিডিও)!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআন নাজিলের দেশ সৌদি আরব সম্প্রতি হিব্রু ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ প্রকাশ করেছে। অনুদিত এ কুরআনের ৩০০-এর বেশি ভুলসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে। সৌদি আরব কর্তৃকপক্ষ হিব্রু ভাষায় অনুদিত পবিত্র কুরআনের এ পান্ডুলিপি প্রকাশ করেছে।

দখলদার ইসরাইলকে ফিলিস্তিনের দখলদারিত্বের বৈধতা প্রদানের জন্যই সৌদি আরব ভুলে ভরা এমন অনুবাদ করেছে বলে দাবি তুলেছে মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ পর্যবেক্ষণকারী সংস্থা মিডল ইস্ট মনিটর।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, ‘সৌদি আরব কর্তৃক হিব্রু ভাষায় অনুবাদ হওয়া কোরআনে তিন শতাধিক জায়গায় ‘ভুল’ রয়েছে। শুধু তাই নয়, কুরআনের এ অনুবাদ গ্রন্থের বেশ কয়েক জায়গায় কুরআনের অনেক অর্থ ‘চেপে যাওয়ার অভিযোগও তুলেছে তারা।

সৌদি আরব কুরআনের এ অনুবাদে ইসরাইলের সমর্থন পাবে। পবিত্র কুরআনের এ অনুবাদে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম উল্লেখ করা থেকে বিরত থাকা হয়েছে বলেও জানিয়েছে মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ পর্যবেক্ষণকারী এই সংস্থাটি।

হিব্রু ভাষায় অনুদিত এ কুরআনের প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেরাজের তথ্যও বিকৃত করা হয়েছে। মেরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়নি। আল-আকসা মসজিদকে ইয়াহুদিদের গির্জা হিসেবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, ইয়াহুদিদের কাছে টেম্বল মাউন্ট হিসেবে পরিচিত পবিত্র মসজিদে আকসা তথা বায়তুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় মহা পবিত্রতম স্থান। যা মুসলমানদের প্রথম কেবলাও বটে। এ স্থানের জিয়ারত ও ইবাদতে রয়েছে মুসলিমদের জন্য রয়েছে বিশেষ সাওয়াবের ঘোষণা।

https://videos.files.wordpress.com/Rayde4NX/200128_trn_quran-in-hebrew_cbm_v01_dvd.mp4

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ