শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সাহিত্য সাময়িকী কিশলয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

ইসলামি গবেষণা ও সাহিত্য সাময়িকী কিশলয়ের (২য় সংখ্যা ২০২০) মোড়ক উন্মোচন করা হয়েছে। কিশলয় পরিবারের উদ্যোগে চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার বার্ষিক সভার ১ম দিন ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) মোড়ক উন্মোচন করা হয়।

আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরুণদের প্রতিভাকে মূল্যায়ন করা হলে আগামী দিনে তরুণরা নিজেদের মেধা দিয়ে বিশ্বজয় করে এদেশের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজী। সম্পাদক মাওলানা মুফতি আলতাফ হোসাইনের সভাপতিত্বে মাওলানা মফজল আহমদ ও মাওলানা আরিফুল মোস্তফাসহ কিশলয় পরিবারের সদস্যবৃন্দ

স্বাগত বক্তব্যে কিশলয় সম্পাদক মাওলানা মুফতি আলতাফ হোসাইন বলেছেন, রাত অতি প্রিয় একটি সময়। আল্লাহর নিকট; বান্দার নিকটও। এই সময় আল্লাহর অবারিত রহমতে হেসে ওঠে পৃথিবী পূর্ণিমার চাঁদের মতো। অনেক ফুল ফোটে খোশবো ছড়ায় । অনেক কিশলয় বিকশিত হয়। এমনই এক সময়ে প্রখ্যাত দাঈ আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়ার পবিত্র হাতে মোড়ক উন্মোচিত হওয়ায় "কিশলয়" সময়িকী পরিবার আনন্দিত।

পরিশেষে তিনি সকল অতিথি, উপস্থিত সাহিত্যানুরাগী ও সংবাদকর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভাপতির সমাপনী বক্তব্য শেষে মোড়ক উম্মোচন অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে বার্ষিক সভার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়।

-এএ