শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

যে কারণে টক শো দেখা, পত্রিকা পড়া ছেড়েছেন ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেলিভিশনে টক শো দেখা ছেড়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, পত্রিকাও পড়েন না তিনি। সুইজারল্যান্ডে বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে ইমরান খান নিজেই এ কথা জানিয়েছেন। খবর ‘ডন’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সম্মেলনে নিজের বক্তব্যের একপর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, গণমাধ্যমে তার বিরুদ্ধে চরম নেতিবাচক খবর প্রকাশ করা হয়। তাই পত্রিকা পড়া ও সন্ধ্যায় টক শো দেখা ছেড়ে দিয়েছেন।

ইমরান বলেন, দেশ স্বাধীন হয়েছে অনেক বছর হয়ে গেল। আমি মাত্র দেড় বছর ধরে ক্ষমতায় আছি। আর এর মধ্যেই মিডিয়া আমাকে নাস্তানাবুদ করে ফেলেছে। তাই আমি গণমাধ্যম এড়িয়ে চলি।

সম্মেলনে ইমরান খান আরও জানান, তার সরকার পাকিস্তানের শাসন ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত কষ্টসাধ্য এক প্রক্রিয়া। এর সুফল ভোগ করার জন্য সবাইকে কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে।

এর আগে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে যোগ দিয়ে ইমরান খান বলেছিলেন, তিনি পাকিস্তানকে শুধু কল্যাণমূলক নয়, মানবিক রাষ্ট্র হিসেবেও গড়ে তুলতে চান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ