মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। সংশ্লিষ্টদের ধারণা এটি বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন হতে পারে। কোম্পানিটির দাবি, এটিই বিশ্বের সবচেয়ে ছোট ফোন।

ফোনটি তৈরি করেছে জাংকো নামের একটি কোম্পানি। নাম দেয়া হয়েছে ‘টিনি টি-২’। বলা হয়, এটিই কোম্পানিটির দ্বিতীয় ক্ষুদ্রাকারের ফোন।

এর আগে ২০১৭ সালে ‘টিনি টি-১’ নামে একটি ছোট আকারের ফোন বাজারে এনেছিল। অ্যামাজনে বেশ ভালো সাড়া ফেলেছে এই ফোন।

‘টিনি টি ২’ মূলত ‘টিনি টি-১’-এরই পরবর্তী সংস্করণ। নতুন এই ফোনটি দুই দশমিক চার ইঞ্চি লম্বা, এক দশমিক ১৮ ইঞ্চি প্রশস্ত এবং শূন্য দশমিক ৬৫ ইঞ্চি পুরু। ক্ষুদ্র এই ডিভাইসটির ওজন মাত্র ৩১ গ্রাম।

সুবিধাগুলোর মধ্যে রয়েছে– রেডিও, শূন্য দশমিক তিন এমপি ক্যামেরা, ব্লুটুথ, তিন দশমিক পাঁচ এমএম অডিও জ্যাক ও এক ইঞ্চি টিএফটি ডিসপ্লে।

ফোনটিতে কিছু গেমও আগে থেকে ইনস্টল করে দেয়া রয়েছে। এ ছাড়া মাইক্রো এসডি কার্ড সমর্থন করে এটি। আর একবার চার্জ দিলে এক সপ্তাহেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে এই ফোন। এর দাম মাত্র ১৩০ ডলার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ