বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একজন নারীর প্রচেষ্টায় তৈরি কানাডার সর্বপ্রথম মসজিদ আর-রশিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

কানাডার সর্বপ্রথম মসজিদ আল-রশিদ মসজিদ। ১৯৩৮ সালে আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। দুই গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি খুবই সুন্দর করে তৈরি।

জানা যায়, নর্থ ডাকোটা ও লওয়া প্রদেশের মাদার মসজিদ এর পর উত্তর আমেরিকায় প্রতিষ্ঠিত তৃতীয় মসজিদ এটি। সে সময় কানাডায় ৭০০ জন মুসলিম বাস করত। হিলয়ই হামদুন নামক একজন নারী এডমন্টনের মেয়র জন ফ্রাই সাথে সর্ব প্রথম একটি মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয়ের আলোচনা শুরু করেন।

তিনি ও তার আরো কিছু বন্ধু মিলে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনিয় অর্থ সংগ্রহ করেছিলেন। খ্রিস্টান, ইহুদি ও মুসলিমরা এই মসজিদ তৈরীতে অর্থ সাহায্য করেন। মাইক ডারউইথ নামক একজন ইউক্রেনিয়-কানাডিয়ান ঠিকাদার অর্থডক্স চার্চের আদলে মসজিদটি নির্মাণ করেন তখন।

বিশিষ্ট ভারতিয় ইসলামি চিন্তাবিদ আব্দুল্লাহ ইউসুফ আলী এই মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন বলে জানা যায়। সূত্র: উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ