মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকের রাজনৈতিক বিজ্ঞাপন নীতিমালা নিয়ে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত নভেম্বরে টুইটারও তাদের প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন দেখানো নিষিদ্ধ করেছে। কিন্তু ফেসবুককে বেশ কয়েকবার তথ্য যাচাইকরণের জন্য বিভিন্ন মাধ্যম থেকে চাপ প্রয়োগ করা হলেও তারা করেনি।

ফেসবুক তাদের প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ না করে ইউজারদের জন্য ‘ট্রান্সপারেন্সি ফিচার’ নামের কিছু নতুন ফিচার চালু করেছে। ফলে একজন ইউজার কেনো তার প্রোফাইলে রাজনৈতিক বিজ্ঞাপন দেখছে তা দেখে নিয়ন্ত্রণ করতে পারবে।

অন্যদিকে এই সোশ্যাল টেক জায়ান্ট রাজনৈতিক বিজ্ঞাপন আরও সহজে প্রচারণার জন্য অনলাইন লাইব্রেরি যুক্ত করেছে।

ফেসবুকের বিজ্ঞাপন নীতিমালা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ফেসবুকের অনেক ক্ষমতা রয়েছে কিন্তু তা যখন রাজনৈতিক প্রেক্ষাপটে আসে তখন তাদের অবস্থান নিয়ে সমালোচনা হয়।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেন, রাজনৈতিক প্রচারণা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ফেসবুক এসব বিষয়ে হস্তক্ষেপ করবে না।

এর আগে ফেসবুক কর্তৃপক্ষ রাজনৈতিক বিজ্ঞাপনের সত্যতা যাচাই-বাছাই করবে না বলে জানিয়ে দিয়েছে।

তবে সমালোচকরা মনে করেন, ফেসবুক এই সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক নেতাদেরকে প্রোপাগান্ডা ছড়ানোর লাইসেন্স দিয়ে দিয়েছে। ফলে সাধারণ মানুষের পক্ষে রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রচারণা যাচাই করা সম্ভব হয় না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ