সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

প্রকাশিত হলো সাড়া জাগানো গ্রন্থ 'জীবন ও কর্ম: ফাতিমা রা.'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব জাহানের খ্যাতিমান, প্রথিতযশা লেখক আব্দুস সাত্তার আশ-শায়খ রচিত সাড়া জাগানো আরবী গ্রন্থ ‘ফাতিমাতুয যাহরা বিনতে রাসুল ও উম্মুল হুসাইনিন’ বাংলা ভাষায় অনূদিত হয়ে বাজারে এলো। বইটি বাংলা ভাষায় রুপান্তর করেছেন তরুণ লেখক ও অনুবাদক মাওলানা মইনুদ্দিন তাওহিদ। প্রকাশ করেছে মাকতাবাতুল ফুরকান।

বইটি সম্পর্কে অনুবাদক মাওলানা মইনুদ্দিন তাওহিদ বলেন, ‘ইসলামের আলোতে পৃথিবী আলোকিত হয়ে ওঠার যে ইতিহাস, রাসূল ‎সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শে পৃথিবী সভ্য হয়ে ওঠার যে ‎ইতিহাস, কুরআনের জ্ঞানে পৃথিবী শিক্ষিত হয়ে ওঠার যে ইতিহাস—‎‎সেখানে লেখা আছে জান্নাতী নারীদের নেত্রি নবীকন্যা ফাতিমা রাযিয়াল্লাহু ‎আনহার অবদান।’

অর্ডার করতে ক্লিক করুন 

‘লেখা আছে তাঁর অপরিসীম ভূমিকার কথা; তার অকল্পনীয় ‎ত্যাগ-সাধনার গল্প; তার অসীম বীরত্বের কাহিনী। তিনি এমন এক মহীয়সী ‎নারী—যার সমতুল্য সৌভাগ্যের অধিকারী কোনো রমণী আগেও যেমন ‎পৃথিবীতে ছিল না, পরেও আর আগমনের কোনো সুযোগ নেই। তিনি ‎একজন মানুষ ছিলেন—কোনো ঐশ্বরিক অবতার ছিলেন না। নবীকন্যা ‎হিসেবে তিনি ছিলেন মুমিনদের জন্য আদর্শ, এ উম্মতের জন্য এক ‎অবিস্মরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব।’

‘তবে এক শ্রেণির মানুষ তার নামে নানা ‎গল্প-গুজব ও মিথ্যা ইতিহাস বর্ণনা করেছে। এ থেকে উত্তরণ, নিজের ‎আকীদা-বিশ্বাস সঠিক করা এবং ইসলামের শ্বাশত সত্য-সুন্দর ও শান্তিময় ‎পথে জীবনকে পরিচালিত করার জন্য তার জীবনী পড়া আবশ্যক। এ গ্রন্থে ‎ফাতিমা রাযিয়াল্লাহু আনহার যাপিত জীবনের পাশাপাশি তার সম্পর্কে রচিত ‎বিভিন্ন মিথ্যা বর্ণনা ও অপবাদ খণ্ডন করা হয়েছে। সম্ভবত এ অসাধারণ ‎গ্রন্থটি পাঠ না করে থাকলে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসই আপনার ‎অজানা থেকে যাবে।’ যোগ করেন অনুবাদক।

এক নজরে বই

মূল লেখক : আব্দুস সাত্তার আশ-শায়খ
অনুবাদ : মাওলানা মঈনুদ্দীন তাওহীদ
সম্পাদনা : মুহাম্মাদ আদম আলী
পৃষ্ঠা ৩১২; হার্ড বাইন্ডিং; ৮০ গ্রাম অফসেট কালার
ISBN : ‎978-984-94322-2-7‎
প্রথম প্রকাশ : জানয়ারী ২০২০
প্রচ্ছদ মূল্য: ৫০০
বিক্রয় মূল্য: ২৫০

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ