সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

প্রকাশিত হলো আলী মিয়া নদভীর সফরনামা 'আমেরিকায় দুই মাস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের যুগশ্রেষ্ঠ মনীষী হজরত সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.-এর ঐতিহাসিক আমেরিকা সফরনামা নিয়ে রচিত গ্রন্থ 'আমেরিকায় দুই মাস' প্রকাশিত হয়েছে।

বইটি বাজারে এনেছে মাকতাবাতুস সুন্নাহ। মূল উর্দু বইয়ের লেখক মাওলানা রাবে হাসান নদভী। সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. নিজেই মূল বইয়ের পান্ডুলিপি সম্পাদনা করেছেন। বাংলায় ভাষান্তর করেছেন শফিক মারুফ। সম্পাদনা করেছেন মাকতাবাতুস সুন্নাহর স্বত্ত্বাধিকারী ও প্রকাশক খালিদ সাইফুল্লাহ কাসেমি।

বইটি সম্পর্কে তিনি বলেন, আমেরিকা ভ্রমণের এই দিনলিপি মূলত সাইয়েদ আবুল হাসান আলী নদভীর আমেরিকার সফরনামা। তিনি দাওয়াতের উদ্দেশ্যে আমেরিকা সফর করেন। এই সফরনামা আমেরিকা সফরের অনেক বড় একটি চিত্র তুলে ধরে।

তিনি আরও বলেন, বইটির পাতায় পাতায় জীবন্ত হয়ে উঠেছে আমেরিকান সভ্যতা আর ফুটে উঠেছে পাশ্চাত্য সভ্যতার আলো, অন্ধকার। বইয়ের পাতায় পাতায় আমেরিকার নানা জায়গার দুর্লভ ছবি যেন আমেরিকা ভ্রমণকে জীবন্ত করে তুলেছে। বইটি দৃষ্টিনন্দন প্রচ্ছদ, দুর্লভ ছবি, উন্নত কাগজ ও ঝকঝকে ছাপায় প্রকাশিত হয়েছে।

এক নজরে বই

মূল লেখক: সায়্যিদ রাবে হাসান নদভী
সম্পাদনা: সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
বাংলা অনুবাদ : শফিক মারুফ
বাংলা সম্পাদনা: খালিদ সাইফুল্লাহ কাসেমি
প্রকাশনা: মাকতাবাতুস সুন্নাহ
মুদ্রিত মূল্য ৫৭০ টাকা
বিক্রয়মূল্য: ২৮৫ টাকা

ঘরে বসে বইটি পেতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ