রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

পল্টনে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে আখ্যায়িত করে ব্যাপক শোডাউন করতে চায় বিএনপি।

সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি। সমাবেশের অনুমতি চেয়ে তারা পুলিশের কাছে আবেদনও করে। তবে পুলিশের পক্ষ থেকে বিএনপিকে জানানো হয়েছে, পল্টনে সমাবেশের অনুমতি পাবে না।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বলা হয়েছে বিকল্প ভেন্যু ঠিক করে জানাতে। তারা পরে আর যোগাযোগ করেনি।

ওসি আরও বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ করলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তাদের কোনো ইনডোরে ভেন্যু সমাবেশ করতে বলা হয়েছে।

অবশ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম বলেছেন, তারা এখনও আশাবাদী পল্টনে সমাবেশের অনুমতি পাবেন।

গত ২৩ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় এ কর্মসূচি ঘোষণা করেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করার কথা দলটির। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ